বাইশ গজে বল হাতে সময়টা দারুণ কাটাচ্ছেন সিরাজ। এশিয়া কাপের ফাইনালে শ্রীলংকাকে গুঁড়িয়ে দিতে ক্যারিয়ার সেরা বোলিংয়ে একাই নেন ৬ উইকেট। সেপ্টেম্বর মাসে ৬ ম্যাচে ১১ উইকেট নেন মোহাম্মদ সিরাজ। এমন দুর্দান্ত পারফরম্যান্সের কারণে আইসিসির ওয়ানডে র্যাংকিংয়ে শীর্ষে ওঠেন তিনি।
সিরিজের মতো সেপ্টেম্বর মাসটা দারুণ গেছে গিলেরও। ৮ ম্যাচে ৮০ গড়ে তিনি করেছেন ৪৮০ রান। এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে চমৎকার সেঞ্চুরি পেয়েছিলেন তিনি। এনিয়ে দ্বিতীয়বার মাস সেরার স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা তার সামনে।
.png)
গত মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ সেরার পুরষ্কার জিতেছেন ডেভিড মালান। সেই সিরিজে তিন ম্যাচ খেলে ৯২.৩৩ গড়ে যথাক্রমে ৫৪, ৯৬ এবং ১২৭ রান করেন।