[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩
সুখবর পেল পাকিস্তান
ছবি- সংগৃহীত
টানা দুই জয়ে বিশ্বকাপে দুর্দান্ত শুরু পায় পাকিস্তান। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে তীব্র সমালোচনার মুখে পড়েছেন বাবর আজমরা। তবে চলমান বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে নামার আগে বড় সুখবর পেয়েছে মেন ইন গ্রিনরা।
শুক্রবার নিজেদের চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। বিশ্বকাপে নিজেদের প্রথম তিন ম্যাচে দলটির দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার ফখর জামান এবং উসামা মীরকে ছাড়াই মাঠে নামতে হয়েছে বাবরদের। তবে অজি মিশনের আগে এ দুই ক্রিকেটারকে পাচ্ছে তারা।
ইনজুরি থেকে সেরে ওঠে ম্যাচ খেলার জন্য পরিপূর্ণ ফিট ফখর জামান ও উসামা মীর।
.png)
আহমেদাবাদ থেকে ব্যাঙ্গালুরুতে পৌঁছে একদিন বিশ্রামে থাকবেন বাবর-রিজওয়ানরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে।
এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে দুইটিতে জিতেছে পাকিস্তান, বিপরীতে পরাজয় এক ম্যাচে। ৪ পয়েন্ট ও নেট রানরেট -০.১৩৭ নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে রয়েছে তারা। ফখর ও উসামা ফেরায় অজিদের বিপক্ষে পাকিস্তানের একাদশে যে বড় পরিবর্তন আসবে তা একপ্রকার নিশ্চিতই বলা চলে।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!