[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ - ২০২৩
বাংলাদেশ-ভারত ম্যাচ; যেমন থাকবে আবহাওয়া
ফাইল ছবি
বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে আজ (বৃহস্পতিবার) মাঠে নামছে বাংলাদেশ ও ভারত। মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি। তবে গুরুত্বপূর্ণ এ ম্যাচে সেখানে বাগড়া দিতে পারে বেরসিক বৃষ্টি।
জানা গেছে, বুধবার (১৮ অক্টোবর) ভেন্যুতে হালকা বৃষ্টি হয়েছে। আর ম্যাচের দিনও সেখানে বৃষ্টির সম্ভাবনা আছে। এর আগে, মঙ্গলবার বৃষ্টির কারণে ধর্মশালাতে ৪৩ ওভারে হয়েছে নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ।
বাংলাদেশের জন্যও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। পুনেতে এখনো বিশ্বকাপের কোনো ম্যাচ হয়নি। বৃহস্পতিবারই সেখানে প্রথমবার গড়াবে চলতি বিশ্বকাপের ম্যাচ।
.png)
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ ম্যাচে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে হালকা বৃষ্টি হতে পারে। এদিকে বুধবার বৃষ্টির সঙ্গে সঙ্গেই মাঠ ঢেকে দেন কর্মীরা।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!