ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ভুল জায়গায় হাত, কুকুরের কামড়ে হাসপাতালে নারী ক্রিকেটার!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:২৪, ২৩ অক্টোবর ২০২৩
ভুল জায়গায় হাত, কুকুরের কামড়ে হাসপাতালে নারী ক্রিকেটার!
ছবি: সংগৃহীত

খেলতে গিয়ে নানা সময়ে ইনজুরিতে পড়েন খেলোয়াড়রা। তবে অস্ট্রেলিয়া নারী দলের ভারপ্রাপ্ত অধিনায়ক অ্যালিসা হিলি পড়েছেন ভিন্ন রকম এক ইনজুরিতে। নিজের পোষা কুকুরের কামড় খেয়ে হাসপাতালে গিয়ে অস্ত্রোপচার করতে হলো তাকে।

অস্ত্রোপচার শেষে অবশ্য ভালো আছেন হিলি। মূলত বাড়িতে পোষা দুই কুকুরের লড়াই থামাতে গিয়ে নিজেই বিপদে পড়েন অজি এই কিপার ব্যাটার। অজি নারী দলের নিয়মিত এই অধিনায়কে মাঝে মধ্যেই ক্রিকেট থেকে বিরতি নেন। নিজেকে এবং পরিবারকে সময় দিতে এ কাজ করেন তিনি। তার আরেকটা পরিচয় তিনি অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার মিচেল স্টার্কের স্ত্রী। 

কুকুর কামড় দেওয়া বিষয় নিয়ে নারী ক্রিকেটার বলেন ‘আমি ওদের মারামারি ঠেকাতে গিয়ে দুর্ভাগ্যজনকভাবে ভুল জায়গায় হাত দিয়েছিলাম। সত্যি বলছি একটা কুকুর রীতিমতো আমার একটা আঙুলে কামড়ে ধরে টেনে ছিঁড়ে ফেলতে গিয়েছিল। আমার আঙুলের অবস্থা হয়েছিল বীভৎস। তবে শেষ পর্যন্ত অস্ত্রোপচার করে রক্ষা পেয়েছি। অস্ত্রোপচারটি বেশ ভালো হয়েছে।’

Advertisement

এই ঘটনার ফলে চলমান নারী বিগ ব্যাশ লিগে তার ফেরাটা অনিশ্চিত। সিডনি সিক্সার্সের হয়ে এই আসরে খেলেছেন একটি ম্যাচ। তাতে মেলবোর্ন স্টার্সের বিপক্ষে অবশ্য আউট হন ১০ রান করে। 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!