ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

ওয়ার্নারের শতকে বড় সংগ্রহের পথে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৩২, ২৫ অক্টোবর ২০২৩
ওয়ার্নারের শতকে বড় সংগ্রহের পথে অস্ট্রেলিয়া
ছবি: সংগৃহীত

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ২৪তম ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। সেখানে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। আগে ব্যাট করতে নেমে দেখে-শুনে খেলে ক্যারিয়ারের ২২তম শতক পূর্ণ করেন ডেভিড ওয়ার্নার। 

দলীয় ৩৮.৪ ওভারের বাস ডি লিডের বলে চার মেরে সেঞ্চুরি করেন ওয়ার্নার। এতে তিনি খরচ করেন ৯০ বল। বুধরার দপুরে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আগে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। এ সময় অস্ট্রেলিয়ার হয়ে ইনিংস উদ্বোধন নামেন ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। মাঠে নেমে অজি এই দুই ওপেনার সাবধানী ব্যাটিং শুরু করেন। 

দলীয় ৩.৫ ওভারে ভুল করে বসেন মার্শ। লোগান ফন বিকের বলে কলিন অ্যাকারম্যানের হাতে ক্যাচ তুলে সাজঘরে ফিরেন মিচেল মার্শ। এ সময় তিনি করেন ১৫ বলে ৯ রান। এরপর মাঠে নামেন স্টিভেন স্মিথ। তিনি সঙ্গ দেন ডেভিড ওয়ার্নারের। দুইজনের মিলে সাবধানী ব্যাটিংয়ে অর্ধশত রানের জুটিতে দলীয় শতক পার করে অস্ট্রেলিয়া। এরপর দেখে-শুনে খেলে ক্যারিয়ারের ৩২তম অর্ধশতক পূর্ণ করেন ডেভিড ওয়ার্নার। 

Advertisement

দলীয় ১৭.২ ওভারে বিক্রম সিংয়ের বলে চার মেরে ফিফটি পূর্ণ করেন ওয়ার্নার। এই অর্ধশতকের হওয়ার পথে তিনি খরচ করেন ৪০ বল।ওয়ার্নারে ফিফটির কিছুক্ষণ পরে ক্যারিয়ারে ৩১তম অর্ধশতক পূর্ণ করেন স্টিভেন স্মিথও। ফিফটির করার কিছুক্ষণ পরেই ভুল করেন তিনি।

দলীয় ২৩.৩ ওভারের আরিয়ান দত্তের বলে ফন ডার মারউইয়ে হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরেন স্মিথ। এসময় তিনি করেন ৬৮ বলে ৭১ রান।  স্মিথ আউট হওয়ার পর মাঠে নামা মার্নাস লাবুশেনও দেখে শুনে খেলতে থাকেন। তাকে ভালো সঙ্গ দেন ওপেনিং নামা ওয়ার্নার।দলীয় ৩৪.৪ ওভারের বাস ডি লিডের বলে সিঙ্গেল নিয়ে ফিফটি পূর্ণ করেন তিনি। ফিফটির পথে লাবুশেন খরচ করেন ৪১ বল।

ফিফটির পর স্মিথের মতো পিচে থিতু হতে পারেননি লাবুশেন। দলীয় ৩৬.১ ওভারের ঘটে বিপত্তি। বাস ডি লিডের বলে আরিয়ান দত্তের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নের পথে ফিরেন তিনি। তাতে ভেঙে যায় ৭৬ বলে ৮৪ রানের জুটি। যাওয়ার আগে লাবুশেন খেলেন  ৪৭ বলে ৬২ রানের ইনিংস।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!