ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

লক্ষ্য তাড়ায় শুরুতেই শ্রীলংকার হোঁচট

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:০২, ২৬ অক্টোবর ২০২৩
লক্ষ্য তাড়ায় শুরুতেই শ্রীলংকার হোঁচট
ছবি- সংগৃহীত

ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে ইংল্যান্ডের বিপক্ষে লড়ছে শ্রীলংকা। যেখানে লক্ষ্য তাড়ায় শুরুতেই উইকেট বিলিয়ে দিয়েছেন লংকান ওপেনার কুশল পেরেরা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ১.৫ ওভারে এক উইকেটে ৯ রান।

বৃহস্পতিবার ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করে ৩৩.২ ওভারে সব উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করে ইংল্যান্ড। এতে লংকানদের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ১৫৭ রান। 

Advertisement

লক্ষ্য তাড়ায় শুরুতেই হোঁচট খেয়েছে শ্রীলংকা। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন কুশল পেরেরা ও পাথুম নিশাঙ্কা। ম্যাচের দ্বিতীয় ওভারে ডেভিড উইলির বলে বেন স্টোকসের তালুবন্দী হন পেরেরা (৪)।

এরপর ক্রিজে আসেন লংকান দলপতি কুশল মেন্ডিস। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন নিশাঙ্কা।

নিশাঙ্কা ৬ ও মেন্ডিস ৪ রানে অপরাজিত আছেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!