ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

জয়ের সুবাস পাচ্ছে শ্রীলংকা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:৩১, ২৬ অক্টোবর ২০২৩
জয়ের সুবাস পাচ্ছে শ্রীলংকা
ছবি- সংগৃহীত

ত্রয়োদশ বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি শ্রীলংকা। যেখানে সাদিরা-নিশাঙ্কার শতরানের জুটিতে জয়ের সুবাস পাচ্ছে লংকানরা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ২১.২ ওভারে দুই উইকেটে ১২৭ রান।

বৃহস্পতিবার ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করে ৩৩.২ ওভারে সব উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করে ইংল্যান্ড। এতে লংকানদের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ১৫৭ রান। 

Advertisement

লক্ষ্য তাড়ায় শুরুতেই হোঁচট খেয়েছে শ্রীলংকা। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন কুশল পেরেরা ও পাথুম নিশাঙ্কা। ম্যাচের দ্বিতীয় ওভারে ডেভিড উইলির বলে বেন স্টোকসের তালুবন্দী হন পেরেরা (৪)।

এরপর ক্রিজে আসেন লংকান দলপতি কুশল মেন্ডিস। তবে উইকেটে থিতু হওয়ার আগেই সাজঘরে ফিরেছেন তিনি। উইলির বলে দুর্দান্ত ক্যাচে মেন্ডিসকে তালুবন্দী করেন জস বাটলার।

পরে বাইশ গজে আসেন সাদিরা সামারাবিক্রমা। তার সঙ্গে জুটি গড়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন নিশাঙ্কা। সেই সঙ্গে ওয়ানডে ক্যারিয়ারের ১৪তম অর্ধ শতক পূরণ করেন পাথুম নিশাঙ্কা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের দু’জনের ব্যাট থেকে ১০১ রান।

এখন নিশাঙ্কা ৬৩ ও সামারাবিক্রমা ৪৮ রানে অপরাজিত আছেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!