[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ - ২০২৩
ম্যাচ হেরে যা বললেন সাকিব
সাকিব আল হাসান
চলমান ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশ দলের সামনে। তবে জয় তো দূরের কথা, উল্টো ৮৭ রানের বড় ব্যবধানে হেরেছে টাইগাররা। এমন হারের পর স্বাভাবিকভাবেই দেশের ভক্ত-সমর্থকরা চরম হতাশ।
বিশ্বকাপে কাগজে-কলমে এখনো টিকে থাকলেও কার্যত এক প্রকার ছিটকে গেছে বাংলাদেশ দল। ডাচদের বিপক্ষে আবারো ফুটে উঠছে ব্যাটারদের দুর্দশার চিত্র। ম্যাচ শেষে অধিনায়ক সাকিব আল হাসানও শুনিয়েছেন ব্যাটারদের নিয়ে হতাশার কথা।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে সাকিব বলেন, আমি মনে করি আমরা খুব ভালো বোলিং করেছি। তবে তাদের ১৬০-১৭০ রানের মধ্যে সীমাবদ্ধ করা উচিত ছিল। পুরো টুর্নামেন্টজুড়েই ব্যাট হাতে আমরা খুব খারাপ করছি। পরিসংখ্যানের হিসাবে খারাপ, যা কষ্টদায়ক।
.png)
তিনি আরো বলেন, টুর্নামেন্ট জুড়েই আমরা সংগ্রাম করছি। সবার মনের মধ্যে কি চলছে তা নিশ্চিত নয়। যা বাংলাদেশ দলের থেকে একেবারেই আলাদা। ভক্তরা আমাদের উত্থান-পতনের মধ্যে দিয়েই আমাদের সমর্থন করে আসছে।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!