ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ - ২০২৩

বিশ্বকাপের সেমি নিশ্চিতে পাকিস্তানের সামনে যত সমীকরণ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৫৫, ১ নভেম্বর ২০২৩
বিশ্বকাপের সেমি নিশ্চিতে পাকিস্তানের সামনে যত সমীকরণ
ফাইল ছবি

বিশ্বকাপে প্রথম দল হিসেবে আনুষ্ঠানিকভাবে ছিটকে পড়েছে বাংলাদেশ। টাইগারদের হারিয়ে সেমিফাইনালে খেলার স্বপ্ন আরো দৃঢ় হয়েছে পাকিস্তানের। মঙ্গলবার (৩১ অক্টোবর) ইডেন গার্ডেন্সে বাংলাদেশকে ৭ উইকেটে হারায় তারা। এতে ১৯৯২ এর বিশ্বচ্যাম্পিয়নদের শেষ চারে খেলার সুযোগ অনেকটাই বেড়েছে।

তবে তার জন্য অনেক সমীকরণ মেলাতে হবে পাকিস্তানকে। শুধু নিজেদের জয় নয়,বাবর আজমদের তাকিয়ে থাকতে হবে অন্য দলের জয় ও পরাজয়ের দিকেও। 

বাংলাদেশকে হারানোয় পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে উঠে এসেছে পাকিস্তান। ৭ ম্যাচে তাদের পয়েন্ট ৬। নেট রানরেট -০.০২৪। পাকিস্তানের বাকি দুই ম্যাচ নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে। সেই দু’টি ম্যাচ জিতলে সর্বোচ্চ ১০ পয়েন্টে যেতে পারবেন বাবররা।

Advertisement

পাকিস্তানের ওপরে রয়েছে ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। ভারত ও দক্ষিণ আফ্রিকা পাকিস্তানের থেকে অনেকটা এগিয়ে। অর্থাৎ, পাকিস্তানকে সেমিফাইনালে যেতে হলে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে একটি দলকে হারতে হবে।

পাকিস্তানের একটি ম্যাচ রয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে। যেহেতু পাকিস্তানের সঙ্গে নিউজিল্যান্ডের খেলা বাকি তাই তারা হারলেই বেশি সুবিধা বাবর-রিজওয়ানদের। পাকিস্তানকে আটকানোর ক্ষমতা রয়েছে আফগানিস্তান ও শ্রীলংকারও। তাই তাদেরও হারতে হবে।

দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকার বিপক্ষেও খেলবে কিউইরা। সেই তিনটি ম্যাচ তারা হারলে নিউজিল্যান্ডের পয়েন্ট হবে ৮। আফগানিস্তানের খেলা আছে নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রশিদ খানরা হারলে আফগানিস্তানের পয়েন্ট হবে ৮।

শ্রীলংকার খেলা রয়েছে ভারত, বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে। এরমধ্যে একটি খেলায় হারলেই সর্বোচ্চ ৮ পয়েন্টের বেশি যেতে পারবে না শ্রীলঙ্কা। সে ক্ষেত্রে ভারত, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার পরে চতুর্থ দল হিসাবে বিশ্বকাপের সেমিফাইনালে যাবে পাকিস্তান।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!