এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ২৫.০ ওভারে পাঁচ উইকেটে ১৩৬ রান।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। শ্রীলংকার হয়ে ইনিংস উদ্বোধনে নামেন পাথুম নিশাঙ্কা ও কুশল পেরেরা। প্রথম ওভারেই টাইগারদের আনন্দে ভাসান শরিফুল ইসলাম।
.png)
ওভারের শেষ বলে মুশফিকুর রহিমের তালুবন্দী হন পেরেরা। মাত্র ৪ রান করেন তিনি। শুরুর ধাক্কা সামলে দলকে এগিয়ে নিতে থাকেন নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। পাওয়ার প্লের বাকিটা সময় নির্বিঘ্নে কাটান দুজন, গড়েন পঞ্চাশোর্ধ রানের জুটি।
ক্রমেই ভয়ংকর হয়ে উঠতে থাকা এই জুটি ভাঙেন সাকিব। নিজের প্রথম ওভারের তৃতীয় বলে তিনি ফেরান মেন্ডিসকে। লঙ্কান অধিনায়ক ফেরেন ১৯ রানে। পরের ওভারে ৪১ রান করা নিশাঙ্কাকে বোল্ড করেন তানজিম সাকিব।
এরপর দলের হাল ধরেন চারিথ আসালঙ্কা ও সাদিরা সামারাবিক্রমা। চতুর্থ উইকেটে ৬৩ রান যোগ করেন এ দুই ব্যাটার। ক্রমেই ভয়ংকর হয়ে ওঠা এই জুটি ভাঙেন সাকিব। তার বলে ৪১ রানে আউট হন সাদিরা।
এরপরই বিরলতম ঘটনাটি ঘটে। সাদিরার বিদায়ে ক্রিজে আসেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। ক্রিকেটের নিয়ম অনুযায়ী একজন ব্যাটার আউট হলে পরবর্তী ব্যাটারকে দুই মিনিটের মাঝে বল মোকাবেলা করতে প্রস্তুত হতে হয়।
তবে ম্যাথিউজ এর চেয়ে দেরিতে আসেন। ফলে টাইমড আউটের আবেদন করেন সাকিব। আম্পায়াররা বিভিন্ন বিষয় পর্যালোচনা করে লংকান ব্যাটারকে আউট ঘোষণা করেন। যার ফলে বিশ্বকাপে প্রথমবার ঘটল এমন ঘটনা।