গতকাল ৪-১ গোলে জিতেছে চেলসি। এই জয়ে এখন পয়েন্ট টেবিলে ১০ নম্বরে স্টামফোর্ড ব্রিজের দলটি। খেলার ৬ মিনিটে টটেনহ্যামকে এগিয়ে নেন দেজান কুলুসেভস্কি। অনেকটা সময় ব্যবধান ধরে রাখা দলটি ৩৩ মিনিটে খায় বড় এক ধাক্কা। ডি-বক্সে প্রতিপক্ষের একজনকে মারাত্মকভাবে ট্যাকেল করেন ক্রিস্টিয়ান রোমেরো। ভিএআর দেখে তাকে লাল কার্ড দেখান রেফারি ও পেনাল্টির সিদ্ধান্ত দেন। সফল স্পট কিকে চেলসিকে সমতায় ফেরান কোল পালমার (১-১)
একজন কম নিয়ে প্রথমার্ধের বাকিটা কাটিয়ে দেয় টটেনহ্যাম। কিন্তু দ্বিতীয়ার্ধের দশম মিনিটে তারা খায় আরেকটি বড় ধাক্কা। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠের বাইরে যেতে হয়ে ডেসটিনি উডোগিকে। ৯ জনের দলে পরিণত হয়ে টটেনহ্যাম।
.png)
এই সুযোগটিই কাজে লাগান জ্যাকসন ও চেলসি। ৭৫ মিনিটে দলকে এগিয়ে নেন তিনি। এরপর যোগ করা সময়ের চতুর্থ ও সপ্তম মিনিটে গোল করে পূরণ করেন হ্যাটট্রিক।