ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

কোহলির ফিফটিতে বড় সংগ্রহের পথে ভারত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৪২, ১৫ নভেম্বর ২০২৩
কোহলির ফিফটিতে বড় সংগ্রহের পথে ভারত
ছবি- সংগৃহীত

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে লড়ছে ভারত। যেখানে বিরাট কোহলির ফিফটিতে বড় সংগ্রহের পথে রয়েছে রোহিত শর্মার দল।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৩০ ওভারে এক উইকেটে ২১৪ রান।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারত দলপতি রোহিত শর্মা। দলের হয়ে যথারীতি ইনিংস উদ্বোধনে নামেন রোহিত শর্মা ও শুভমান গিল। ম্যাচের শুরু থেকেই ঝড়ো গতিতে রান তুলতে থাকেন এ দুই ব্যাটার। এ জুটির ব্যাট থেকে আসে ৭১ রান।

Advertisement

তবে ম্যাচের নবম ওভারে এ জুটিতে আঘাত হানেন টিম সাউদি। তার স্লোয়ারে মিড অফে খেলতে গিয়ে কেন উইলিয়ামসনের তালুবন্দী হন রোহিত। আউট হওয়ার আগে ৪৭ করেন তিনি।

এরপর বাইশ গজে আসেন বিরাট কোহলি। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন শুভমান গিল। সেই সঙ্গে ওয়ানডে ক্যারিয়ারের ১৩তম অর্ধ শতক তুলে নিয়েছেন গিল।

ম্যাচের ২৩তম ওভারে পায়ের পেশিতে টান লাগায় মাঠ ছেড়েছেন গিল। এরপর ক্রিজে আসেন শ্রেয়স আইয়ার। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন কোহলি। পরে ফিফটি হাঁকান ভারতের সাবেক অধিনায়ক।

এখন কোহলি ৬৫ ও আইয়ার ১৯ রানে অপরাজিত আছেন। 

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!