ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

‘৪৫০ করবে অস্ট্রেলিয়া, ভারত ৬৫ রানে অলআউট’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১:১৫, ১৭ নভেম্বর ২০২৩
‘৪৫০ করবে অস্ট্রেলিয়া, ভারত ৬৫ রানে অলআউট’
ছবি: সংগৃহীত

আগামী ১৯ নভেম্বর হায়দরাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার ফাইনাল ম্যাচের মধ্যে দিয়ে পর্দা নামছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের।তবে দুই দলের এই মহারণ যে হবে, সেটা আগে থেকেই অনুমান করেছিলেন অজি অলরাউন্ডার মিচেল মার্শ। এমনকি ফাইনালে কে কত রান করবে সেটিরও ভবিষ্যদ্বাণী করেছিলেন তিনি।

ভারতীয় ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগে (আইপিএল) দিল্লি ক্যাপিটালসের হয়ে চলতি মৌসুম খেলেছেন মিচেল মার্শ। মে মাসে ফ্রাঞ্চাইজি দলটির একটা পডকাস্ট অনুষ্ঠানে এমন ভবিষ্যদ্বাণী করেছিলেন মার্শ। সেখানে তিনি বলেছিলেন, অস্ট্রেলিয়া ৩৮৫ রানে জিতবে।

মার্শ আরো বলেন ‘অস্ট্রেলিয়া অপরাজিত দল থাকবে টুর্নামেন্টে এবং ভারতের বিপক্ষে ফাইনালে জিতবে। আমরা ৪৫০ রান করবো দুই উইকেট হারিয়ে এবং ভারত ৬৫ রানেই অলআউট হয়ে যাবে।’

Advertisement

যদিও মিচেল মার্শের ফাইনালের দল দুটি ঠিক থাকলেও অস্ট্রেলিয়া প্রথম দুই ম্যাচ হেরেছিল। অন্যদিকে অপরাজিত থেকে ফাইনালে ওঠে ভারত। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ পাঁচবার বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া ১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭ ও ২০১৫ সালে। অন্যদিকে ভারত জিতেছে দুইবার ১৯৮৩ ও ২০১১ সালে।

২০০৩ বিশ্বকাপের ফাইনালে এই ভারতকেই হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। সেই ম্যাচে অজিরা দুই উইকেট হারিয়ে ৩৫৯ করেছিল। ভারত ২৩৪ রানেই অলআউট হয়ে ম্যাচ হেরে যায়।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!