ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

ভারতীয় দর্শকদের চুপ করাতে চান অজি অধিনায়ক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:১৭, ১৮ নভেম্বর ২০২৩
ভারতীয় দর্শকদের চুপ করাতে চান অজি অধিনায়ক
ছবি: সংগৃহীত

প্রায় দেড় মাস চলা ওয়ানডে বিশ্বকাপের পর্দা নামছে রোববার। ভারত ও অস্ট্রেলিয়া মধ্যকার ফাইনাল ম্যাচের মধ্যে দিয়ে সমাপ্তি হবে ১৩তম সংস্করণের। তবে স্বাভাবিকভাবে স্বাগতিক ভারতে খেলা হওয়ায় চাপে থাকবে পাঁচবারে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। তাই শনিবারের সংবাদ সম্মেলনে অজি অধিনায়ক প্যাট কামিন্স জানালেন ভিন্ন কিছু। 

সংবাদ সম্মেলনে কামিন্স বলেন, ‘আমাদের এটিকে (বিশাল দর্শক) সাদরে গ্রহণ করতে হবে। এখানকার দর্শক অবশ্যই ভারতের পক্ষে থাকবে। তবে এমন বিশাল দর্শককে চুপ করিয়ে দিতে পারার চেয়ে স্বস্তির কিছু হতে পারে না। কাল এটাই আমাদের লক্ষ্য থাকবে।’

খেলার যেকোনো পরিস্থিতি মেনে নিতে হবে এমন মন্তব্য করে কামিন্স বলেন,  ‘আমাদের এটিকে মেনে নিতে হবে। ফাইনালের যেকোনো পরিস্থিতিই মেনে নিতে আমরা প্রস্তুত। রাতে অনেক চিৎকার-চেঁচামেচি হবে। এখানে উল্লাসে ভেসে যাওয়া যাবে না। আপনাকে এর জন্য প্রস্তুত থাকতে হবে। তাহলেই ভালো করতে পারবেন। চেষ্টা করতে হবে কোনো দুঃখ ছাড়াই যেন শেষ করতে পারেন।’

Advertisement

বিশ্বের সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়াম গুজরাটের এই ফাইনাল ভেন্যু। যেখানে এক লাখ ৩০ হাজার দর্শকের সামনে কামিন্সরা মোকাবিলা করবেন রোহিত শর্মার দলকে। সেখানে একপাক্ষিক সমর্থন থাকবে— মেনে নিয়েই মাঠে নামতে প্রস্তুত অস্ট্রেলিয়া। এমনকি তাদেরকে স্তব্ধ করে দেওয়ার উপায়ও জানেন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটির অধিনায়ক।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!