ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ব্রাজিলের বিপক্ষে শেষ ম্যাচ খেললেন মেসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:৩৫, ২২ নভেম্বর ২০২৩
ব্রাজিলের বিপক্ষে শেষ ম্যাচ খেললেন মেসি
লিওনেল মেসি। ছবি- সংগৃহীত

চলতি বছর নিজের শেষ ম্যাচটি খেলে ফেলেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। এ বছর আর কোনো ম্যাচ না খেললেও আগামী বছর নিজের সেরাটা উজার করে দিতে চান তিনি।

বুধবার মারাকানায় ব্রাজিলকে হারানোর পর এ কথা জানিয়েছেন মেসি নিজেই। তিনি বলেন, এ বিষয়ে ম্যাচ শেষে মেসি বলেন, ‘আমি আমার পায়ের সংযোগস্থলে অস্বস্তি অনুভব করছিলাম। এটা এই বছর আমার শেষ খেলা ছিল তাই আমি সেরে ওঠার পর্যাপ্ত সময় পাব। ২০২৪ সালে আমি আমার সবটা দিব।’

এদিন সুপার ক্লাসিকো ম্যাচ শুরুর আগেই গ্যালারিতে দাঙ্গা বেঁধে গিয়েছিল। নির্ধারিত সময়ের প্রায় আধা ঘণ্টা পরে শুরু হওয়া ম্যাচে নিকোলাস ওতামেন্ডির একমাত্র গোলে জয় পায় আলবিসেলেস্তেরা।

Advertisement

দর্শকদের সঙ্গে পুলিশের যে সংঘর্ষে খেলা ২৭ মিনিট দেরিতে শুরু হয়েছে, সেটিই তার ইনজুরির জন্য অনেকাংশে দায়ী। বিষয়টি নিয়ে মেসি বলেন, ‘এটা আমাকে ঠিকমতো ঠাণ্ডা হতে দেয়নি। লকার রুমে গিয়েছি আর সঙ্গে সঙ্গে চলে এসেছি।’

এদিকে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে উরুগুয়ে, ১২ পয়েন্ট নিয়ে তিনে কলম্বিয়া, ৯ পয়েন্ট নিয়ে চারে ভেনেজুয়েলা ও ৮ পয়েন্ট নিয়ে পাঁচে ইকুয়েডর। আর ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে অবস্থান সেলেসাওদের।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!