[ খেলা ]
ইতিহাসে প্রথম নারী কোচ পেল বুন্দেস লিগা
ছবি- সংগৃহীত
দীর্ঘ ৬০ বছরের ইতিহাসে বুন্দেস লিগায় প্রথমবার নারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন জার্মানির সাবেক মিডফিল্ডার ম্যারি-লুইস ইতা। অন্তবর্তীকালীন কোচ মার্কো গ্রোতের সহকারী হিসেবে ৩২ বছর বয়সী ইতাকে নিয়োগ দিয়েছে ইউনিয়ন বার্লিন।
১৯৬৩ সালে বুন্দেস লিগার যাত্রা। গত ছয় দশকে জার্মানির শীর্ষ লিগটিতে কোচ হিসেবে আসেননি কোনো নারী। প্রথমবার এমন ইতিহাসের সাক্ষী হলো ইউনিয়ন বার্লিন। তবে ক্লাবের সভাপতি দির্ক জিঙ্গলার, ইতাকে নারী হিসেবে নয়, একজন ভালো কোচ হিসেবে দেখছেন।
ইতার নিয়োগ সম্পর্কে তিনি বলেন, ‘আমার কাছে সে একজন যোগ্য ফুটবল কোচ। আমি তাকে ঠিক এভাবেই দেখি, সেটা একজন মহিলা হোক বা পুরুষ। নারী হিসেবে নয়, একজন কোচ হিসেবেই তাকে দেখা হয়েছে, যে দলের হয়ে কাজ করবে।’
শনিবার বুন্দেস লিগায় অগসবুর্গের বিপক্ষে গ্রোতে ও ইতার প্রথম পরীক্ষা। এ ম্যাচের চার দিন পরই তাদের শিষ্যরা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে লড়বে পর্তুগিজ ক্লাব এসসি ব্রাগার বিপক্ষে। দুই জায়গাতেই নিজেদের প্রমাণ করতে পারলে, হয়তো স্থায়ীভাবে নিয়োগও পেয়ে যেতে পারেন তারা।
.png)
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বুন্দেসলিগা
লিংক সফলভাবে কপি হয়েছে!