ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

‘ওয়ার্নারের অবসর নেয়ার অধিকার নেই’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৬, ২৬ নভেম্বর ২০২৩
‘ওয়ার্নারের অবসর নেয়ার অধিকার নেই’
ছবি- সংগৃহীত

ক’দিন আগেই ভারত বিশ্বকাপে ষষ্ঠ শিরোপা উঁচিয়ে ধরেছে অস্ট্রেলিয়া। যেখানে বিশ্বজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন অজি ব্যাটার ডেভিড ওয়ার্নার। বিশ্বজয়ের আগে গত জুলাইয়ে তিনি বলেছিলেন, ‘পাকিস্তান সিরিজে যদি সুযোগ পাই, তাহলে সেখানেই টেস্ট থেকে বিদায় নেব।’

আগামী বছরের শুরুতে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। আর ঐ সিরিজ দিয়েই নিজের ১২ বছরের ক্যারিয়ারের ইতি টানতে চান অস্ট্রেলিয়ান তারকা ওপেনার ওয়ার্নার। 

তবে বিষয়টি একেবারেই ভালোভাবে নেননি অস্ট্রেলিয়ার ১৯৮৭ বিশ্বকাপজয়ী দলের সদস্য সাবেক তারকা অলরাউন্ডার সাইমন ও’ডোনেল। তার মতে, ‘কোনো নির্দিষ্ট সময়ে গিয়ে ক্যারিয়ারের ইতি টানার ‘অধিকার’ কারো নেই।’ 

Advertisement

অস্ট্রেলিয়ার হয়ে ৩টি টেস্ট খেলা এই তারকা ক্রিকেটার বলেন, ‘আমি বিদায়ী সফর পছন্দ করি না। স্টিভ ওয়াহর সময়ে বা মার্ক টেলরের সময়েও এটি আমার পছন্দ ছিল না। আমার মনে হয় আপনাকে অস্ট্রেলিয়ার হয়ে খেলতে আমন্ত্রণ জানানো হয়েছে, যেটি করতে পারা সম্মানের। আমার মনে হয় না কারো অধিকার আছে এটি বলার, ‘আমি এ বছরের ৩০ জুন শেষ করবো।’

ওয়ার্নারের অবসর নিয়ে ও’ডোনেল, ‘সাদা বলে সমস্যা নেই। কিন্তু লাল বলে, আমার মনে হয় ওয়ার্নারের অবসরের সময় এসে গেছে।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!