শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) সাকিবের একটি ভিডিও শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছে পিএসএল। জানা গেছে, ড্রাফটের সবচেয়ে দামি ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন সাকিব। তাকে কোনো দল কিনতে চাইলে গুনতে হবে ১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় দেড় কোটি টাকা।
এছাড়াও ছয় ক্যাটাগরিতে ৪৯৩ জন বিদেশি খেলোয়াড় ড্রাফটে নাম জমা দিয়েছেন। যার মধ্যে ২৮ জন বাংলাদেশি খেলোয়াড় আছেন।
.png)
দেশটির বেশকিছু সংবাদমাধ্যম জানিয়েছে, ‘২০২৪ সালের ১৩ ফেব্রুয়ারি পর্দা উঠবে পিএসএলের নমব আসরের। যা চলবে ৩ মার্চ পর্যন্ত। আর খেলোয়াড়দের নিলাম আয়োজনের সম্ভাব্য তারিখ এ বছরের ১৪ ডিসেম্বর।’
সাকিব প্লাটিনাম ক্যাটগরিতে জায়গা পেলেও তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদরা আছেন ডায়মন্ড ক্যাটাগরিতে। অন্য চার ক্যাটাগরি গোল্ড, সিলভার, ইমার্জিং ও সাপ্লিমেন্টারিতে বাংলাদেশের কারা আছেন, সেই তালিকা প্রকাশ করা হয়নি।