[ খেলা ]
রোমার দাপুটে জয়
ছবি: সংগৃহীত
ইতালিয়ান সিরি ‘আ’তে জয় পেয়েছে এএস রোমা। সোমবার (২৭ নভেম্বর) স্টেডিও অলিম্পিকো ট্যুরে উদিনিজকে ৩-১ গোলে হারিয়েছে জোসে মরিনিয়োর শিষ্যরা। এ ম্যাচে একটি করে গোল করেছেন জিয়ানলুকা মানচিনি,পাওলো দিবালা ও স্টেফান এল শারাউই। অন্যদিকে উদিনিজের হয়ে ব্যবধান কমান ফ্লোরিয়ান থাউভিন।
আজকের খেলার প্রথমার্ধে জিয়ানলুকা মানচিনিনের গোলে এগিয়ে যায় রোমা। খেলার ২০ মিনিটে গোল করেন তিনি (১-০)। প্রথমার্ধে কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি রোমেলু লুকাকু। ফলে ১-০ স্কোলাইন রেখে বিরতিতে যায় রোমা।
দ্বিতীয়ার্ধে উদিনিজের জালে দুই গোল দেন রোমা। খেলার ৮১ মিনিটে পাওলো দিবালা ও খেলার ৯০ মিনিটে স্টেফান এল শারাউইয়ের গোলে অনেকটাই জয় নিশ্চিত হয়ে যায় রোমার। মাঝে দ্বিতীয়ার্ধে খেলার ৫৭ মিনিটে ফ্লোরিয়ান থাউভিন গোলে কিছুটা চিন্তা ভাজ পড়ে রোমা শিবিরে। পরে সেই চিন্তা দূর করেন দিবালা ও থাউভিন। বাকি সময়ে গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে রোমা।
১৩ ম্যাচে ৬ জয় ও তিন ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে আপাতত টেবিলে ষষ্ঠ স্থানে রোমা। সমান সংখ্যক ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে ইন্টার মিলান ও ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে জুভেন্টাস।
ডেইলি-বাংলাদেশ/এএসএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সিরি আ
লিংক সফলভাবে কপি হয়েছে!