বাংলাদেশ ক্রিকেটে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে আজ নাজমুল হাসান পাপনের বাসায় গিয়েছিলেন তামিম। বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন বিসিবি বস। এ সময় পাপন বলেন, ‘বিপিএলের পর তামিমের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। তার আগে সে ফিরবে না। আমার মেয়াদ শেষের দিকে, দায়িত্ব ছাড়ার আগে বেশকিছু কঠিন সিদ্ধান্ত নিতে চাই।’
তিনি আরো বলেন, ‘তামিম কিছু কথা বলেছে। আমি কারোর কথায় কিছু করব না, আগে আমাকে নিজেকে জানতে হবে, সমস্যাটা কোথায়। সবার সাথে কথা বলব, সবকিছু জানব তারপর নিজে সিদ্ধান্ত নেব, যেটা আমি করতাম আগে।’
.png)
পাপন আরো বলেন, ‘ও (তামিম) বলল এটা খুবই ভালো কথা। ওর সাথে কথা হয়েছে যেটাই সিদ্ধান্ত নিই সেটা বিপিএলের পর। বিপিএলের পরে সব ইনফরমেশন পেয়ে যা সিদ্ধান্ত নেয়ার সেটা নেব। যেটা ক্রিকেটের জন্য ভালো হবে সেটাই করব।’