ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সিরিজের মাঝেই দেশে ফিরছেন অস্ট্রেলিয়ার ৬ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:৩৩, ২৮ নভেম্বর ২০২৩
সিরিজের মাঝেই দেশে ফিরছেন অস্ট্রেলিয়ার ৬ ক্রিকেটার
ফাইল ছবি

চলমান ভারত-অস্ট্রেলিয়া টি-২০ সিরিজটি হওয়ার কথা ছিল আরো অনেক আগে। কিন্তু করোনার কারণে সিরিজটি সঠিক সময়ে মাঠে গড়ায়নি। যে কারণে বিশ্বকাপের ফাইনালের পরপরই ফের দুই দলকে মাঠে নামতে হয়।

আইসিসির বাধ্যবাধকতা থাকায় সিরিজ বাতিল করারও সুযোগ নেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-২০ সিরিজে ভারত তাদের বিশ্বকাপ দলের তিন ক্রিকেটারকে রেখেছিল। আর অস্ট্রেলিয়া মাঠে নেমেছিল বিশ্বকাপজয়ী দলের আটজনকে নিয়ে।

ডেভিড ওয়ার্নার সিরিজ শুরুর আগেই সরে দাঁড়ান। বাকি সাতজনের মধ্যে ছয়জনই সিরিজ চলাকালে ফিরে যাচ্ছেন দেশে। মঙ্গলবার (২৮ নভেম্বর) নিজেদের ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

Advertisement

শেষ তিন ম্যাচের জন্য অস্ট্রেলিয়া দল থেকে বাদ পড়েছেন- স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা, জশ ইংলিস এবং শন অ্যাবট। এরই মধ্যে দেশের উদ্দেশ্যে ভারত ছেড়েছেন স্মিথ ও জাম্পা। বুধবার (২৯ নভেম্বর) ভারত ছাড়বেন- ম্যাক্সওয়েল, স্টয়নিস, ইংলিস এবং অ্যাবট। 

শেষ তিন ম্যাচের জন্য দলে ডাক পেয়েছেন- জশ ফিলিপ, বেন ম্যাকডারমট, বেন ডোয়ারিশ ও ক্রিস গ্রিন। তৃতীয় ম্যাচের আগে দলে যোগ দিয়েছেন ফিলিপ এবং ম্যাকডারমট। চতুর্থ ম্যাচের আগে দলে যোগ দেবেন ডোয়ারিশ ও গ্রিন। 

বিশ্বকাপজয়ী দলের একমাত্র সদস্য হিসেবে ভারত বিপক্ষে সিরিজে অস্ট্রেলিয়া দলে আছেন ট্রেভিস হেড। বিশ্বকাপ ফাইনালে অসাধারণ সেঞ্চুরি করে অস্ট্রেলিয়ার শিরোপা জয়ে বড় অবদান রেখেছিলেন তিনি। ইনজুরির কারণে সিরিজের প্রথম দুই ম্যাচ খেলতে পারেননি হেড।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!