ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ফ্রান্সকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:৫৮, ২ ডিসেম্বর ২০২৩
ফ্রান্সকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি
ছবি- সংগৃহীত

কাতারে আর্জেন্টিনার কাছে বিশ্বকাপ শিরোপা খুইয়েছিল ফ্রান্স। একবছরের মাথায় ছোটদের বিশ্বকাপেও একই দশা সঙ্গী হলো কিলিয়ান এমবাপ্পের উত্তরসূরীদের।

শনিবার ইন্দোনেশিয়ার সুরাকার্তার মানাহান স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল জার্মানি ও ফ্রান্স। রোমাঞ্চ ও ভরপর নাটকীয়তায় মোড়ানো ফাইনালে নির্ধারিত সময়ের খেলা শেষ হয়েছিল ২-২ গোলের সমতায়। অবশেষে টাইব্রেকারে (৪-৩) দ্য ব্লুজদের কাঁদিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবার ছোটদের বিশ্বকাপ জিতল জুনিয়র ডাই ম্যানশ্যাফ্টরা। 

ইউরোপের পঞ্চম দল হিসাবে অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ জিতল জার্মানির অনূর্ধ্ব-১৭ দল। গত জুনে ফ্রান্সের কিশোরদের হারিয়েই অনূর্ধ্ব-১৭ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছিল জার্মানরা।

Advertisement

ম্যাচের ২৯তম মিনিটেই প্যারিস ব্রুনারের গোলে এগিয়ে যায় জার্মানি। আয়মেন সাদি পেনাল্টি অ্যারিয়াতে ফাউল করায় স্পট কিক পায় র্জামানরা। পেনাল্টি শটে বল জালে পাঠাতে একদম ভুল করেননি ব্রুনার। 

বিরতি থেকে ফিরে ম্যাচের ৫১তম মিনিটে জার্মানির ব্যবধান দ্বিগুন করেন নোয়াহ ডারভিচ। ম্যাক্স মোয়েরস্টেডের ক্রসে লক্ষ্যভেদ করেন এই কিশোর। 

এর মিনিট দুয়েক পরই ফ্রান্সের হয়ে একটি গোল শোধ দেন সায়মন বোয়াব্রে। তবে ৬৯তম মিনিটে উইনার্স উসাউই দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে দশজনে পরিণত হয় জার্মানির অনূর্ধ্ব-১৭ দল। আর একজন কম নিয়ে খেলে রক্ষণ দূর্গ বেশিক্ষণ সামলাতে পারেনি দলটি।

প্রতিপক্ষের ডি বক্সে আক্রমণের ঢেউ বইয়ে দিয়ে ৮৫তম মিনিটে গোল পেয়ে যায় ফ্রান্স। টিডিয়াম গোমিসের অ্যাসিস্টে ফ্রান্সের হয়ে সমতা ফেরান ম্যাথিস আমোউগো। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়া ম্যাচটি গড়ায় ট্রাইবেকারে।

টাইব্রেকারে প্রথম পাঁচ শটেও ছিল ৩-৩ এ সমতা। কিন্তু ষষ্ঠ শটে ফ্রান্স গোল করতে না পারলেও নিজেদের ছয় নম্বর শটে গোল করে প্রথমবার ছোটদের বিশ্বকাপ জয়ের আনন্দে মাতোয়ারা হয় জার্মানির কিশোররা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
ট্যাগ: জার্মানি
লিংক সফলভাবে কপি হয়েছে!