ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বাংলাদেশ ফুটবল দলের আজকের ম্যাচ দেখবেন যেভাবে

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১০:৪৬, ৪ ডিসেম্বর ২০২৩
বাংলাদেশ ফুটবল দলের আজকের ম্যাচ দেখবেন যেভাবে
ফাইল ছবি

সিঙ্গাপুরের বিপক্ষে প্রথম ম্যাচে দারুণ জয়ের পর আজ দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল। সোমবার (৪ ডিসেম্বর) দুপুর ৩টায় ম্যাচটি শুরু হবে। প্রথম ম্যাচটি বিকেল চারটায় হলেও আজ রাতেই সিঙ্গাপুর দলের ফ্লাইট থাকায় ম্যাচের সময় এগিয়ে আনা হয়েছে।

প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুর ভিন্ন পরিকল্পনা নিয়ে নামতে পারে, এমনটাই ধারণা বাংলাদেশ নারী দলের কোচ সাইফুল বারী টিটু। তিনি বলেন, ‘প্রথম ম্যাচের পর ওরা বুঝেছে আমরা কীভাবে খেলে থাকি।’

এরপর তিনি বলেন, ‘সেই অভিজ্ঞতা থেকে ওরা নানাভাবে আমাদের বিপক্ষে মাঠের খেলাতে ব্লক তৈরি করতে পারে। আমরা যেন গোল করতে না পারি সেই চেষ্টাও তারা করবে। আমাদের আরো সতর্ক হয়ে খেলতে হবে।’

Advertisement

প্রথম ম্যাচে দলের জয়ে বড় ভূমিকা রাখা তহুরা দ্বিতীয় ম্যাচেও চান গোল করতে। তিনি বলেন, ‘প্রথম ম্যাচে গোল পেয়েছি এটা ভালো দিক। দ্বিতীয় ম্যাচেও গোল পেতে চাই। দল জিততে পারলে নিজের কাছেই ভালো লাগবে। জয়ের জন্য নিজেদের সেরাটা দিয়েই খেলবো আমরা।’

বাংলাদেশ-সিঙ্গাপুর নারী ফুটবল দলের ম্যাচটি সরাসরি দেখাবে টি-স্পোর্টস অ্যাপ ও তাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেল।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!