ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

খাজার চোখে ওয়ার্নার ‘হিরো’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১:৫২, ৪ ডিসেম্বর ২০২৩
খাজার চোখে ওয়ার্নার ‘হিরো’
ছবি- সংগৃহীত

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট দিয়ে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলবেন অস্ট্রেলিয়া ওপেনার ডেভিড ওয়ার্নার। এর মধ্যে দিয়ে দীর্ঘ এক যুগের টেস্ট ক্যারিয়ারের ইতি টানবেন এ বাঁ-হাতি ওপেনার।

ক্যারিয়ারের গোধূলি লগ্নে এসেও সাবেক সতীর্থের কঠোর সমালোচনার মুখে পড়েছেন ওয়ার্নার। তাকে বিদায় জানাতে কোনো ধরনের আয়োজনের পক্ষে নন অস্ট্রেলিয়ার সাবেক পেসার মিচেল জনসন।

ওয়ার্নারের সমালোচনা করে জনসন বলেন, ‘কেউ কি দয়া করে আমাকে বলবেন, কেন আমরা ডেভিড ওয়ার্নারের বিদায়ী সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছি? কিভাবে একজন ফর্মহীন টেস্ট ওপেনার তার নিজের অবসরের তারিখ ঠিক করতে পারেন?’

Advertisement

জনসন যোগ করেন, ‘কেন অস্ট্রেলিয়ান ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় কেলেঙ্কারির সঙ্গে জড়িত একজন খেলোয়াড়কে নায়কের মতো করে বিদায় জানানো হবে?’

তবে জনসনের সমালোচনার পাল্টা জবাব দিয়েছেন অস্ট্রেলিয়ার টেস্ট ওপেনার উসমান খাজা। তিনি বলেন, ‘আমার চোখে ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ হলেন নায়ক। অস্ট্রেলিয়ান ক্রিকেটে অন্ধকার সময়ের মধ্য দিয়ে তারা মিস করেছেন। কিন্তু তারা তাদের কর্মফল ভোগ করেছেন।’

খাজা আরো বলেন, ‘কেউই নিখুঁত নয়। মিচেল জনসনও নিখুঁত নন। আমি নিখুঁত নই। স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নারও নন। তারা যা করেছে, খেলার জন্যই করেছে। খেলাকে অনেক বেশি এগিয়ে নিতে যেকোনো কিছুই তারা করেছে।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!