ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৩

সিরিজ জিতলে বড় বোনাস পাবেন শান্তরা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৪, ৫ ডিসেম্বর ২০২৩
সিরিজ জিতলে বড় বোনাস পাবেন শান্তরা
ছবি- সংগৃহীত

বুধবার মাঠে গড়াবে ঢাকা টেস্ট। যেখানে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ ও নিউজিল্যান্ড। সিলেটে কিউইদের হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে টিম টাইগার্স। আর মিরপুরে সিরিজ নিশ্চিত করতে পারলেই বড় বোনাস পাবেন নাজমুল হোসেন শান্তরা।

সোমবার রাতে বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে টিম হোটেল ডিনার করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এরপর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবি বস। সেখানে তিনি বলেন, ক্রিকেটারদের একজন বোনাসের ব্যাপারে জানতে চেয়েছেন।

পাপন বলেন,  ‘বোনাসের কথা বলে নাই, ওরা শুনতে চেয়েছিল। একদম আসার সময় একজন বলেছিল। আমি বলেছি, ওটা (বোনাস) তো সিরিজ জিতলে পাবে। সিরিজ জিতলে অনেক বড় পাবে, এটাতে কোনো সন্দেহ নাই।’

Advertisement

বিসিবি সভাপতি আরো বলেন, ভবিষ্যতে সাকিব-তামিমদের অনুপস্থিতিতে যাতে বাংলাদেশ দলকে ভুগতে না হয় সেই  চেষ্টা চালাচ্ছেন তারা।

পাপনের কথায়, ‘যার জন্য অনেকে অনেক সময় বলে এ নাই কেন, এ আসলো কেন, ওকে কোত্থেকে ডাকা হলো। এগুলো একটু চলবে এখন। চলবে এই কারণে আমরা যখন নাকি তামিম, মুশফিক, সাকিব, রিয়াদের মতো খেলোয়াড়রা থাকবে না; তখন হঠাৎ করে আমরা চাই না তিন চার বছর লাগুক অন্যান্য দেশগুলোর মতো। মানে আমাদের উপমহাদেশের, আমি বাইরের কথা বলছি না।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!