সোমবার এসব তথ্য জানিয়েছে কোপা আমেরিকার আয়োজকরা। তারা জানিয়েছে, আগামী ২০ জুন কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচটি গড়াবে আটলান্টার মার্সিডিজ-বেনজ স্টেডিয়ামে। আর ১৪ জুলাই আসরের ফাইনাল হবে মেসির শহর ফ্লোরিডার মায়ামি গার্ডেনসের হার্ড রক স্টেডিয়ামে।
কনমেবল জানিয়েছে, টেক্সাসের আরলিংটনের এটিঅ্যান্ডটি স্টেডিয়াম ও এনআরজি স্টেডিয়াম হিউস্টন, আরিজোনার গ্লেনডেলের স্টেট ফার্ম স্টেডিয়াম, নেভাদার লাসভেগাসের অ্যালিজায়ান্ট স্টেডিয়াম হবে কোয়ার্টার ফাইনালের ম্যাচ। সেমিফাইনাল হবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম ও নর্থ ক্যারোলাইনার শার্লটের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে।
.png)
টুর্নামেন্টের অন্য ভেন্যুগুলো হলো—অস্টিনের কিউ২ স্টেডিয়াম, লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়াম, সান্তা ক্লারার লেভিস স্টেডিয়াম, অরল্যান্ডোর এক্সপোলোরিয়া, ফ্লোরিডা ও ক্যানসাস সিটির চিলড্রেনস মারসি পার্ক।
এদিকে কোপা আমেরিকা দক্ষিণ আমেরিকার টুর্নামেন্ট হলেও এর আগেও উত্তর আমেরিকায় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মূলত ২০২৬ ফিফা বিশ্বকাপকে মাথায় রেখেই যুক্তরাষ্ট্রে আগামী বছরের কোপা আমেরিকা অনুষ্ঠিত হবে।
আগামী ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে কোপা আমেরিকার ড্র। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় কোপা আমেরিকার আসরে অংশ নেবে ১৬টি দল। এরই মধ্যে ১৪ দল আসরে জায়গা নিশ্চিত করেছে। প্লে অফ থেকে আসবে দুই দল। মোট ১৬ দলকে এরই মধ্যে চারটি পটে ভাগ করা হয়েছে।
প্রাথমিক ড্রতে পট-১ এ আছে আর্জেন্টিনা ও ব্রাজিল। কনকাকাফ অঞ্চলের সেরা দুই দল যুক্তরাষ্ট্র ও মেক্সিকোকে রাখা হয়েছে প্রথম পটে। উরুগুয়ে ও কলম্বিয়াকে রাখা হয়েছে দুই নম্বর পটে। অর্থাৎ গ্রুপ পর্বে ব্রাজিল বা আর্জেন্টিনাকে পেতে পারে উরুগুয়ে ও কলম্বিয়া।
পট-১: আর্জেন্টিনা, ব্রাজিল, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র
পট ২: উরুগুয়ে, কলম্বিয়া, পেরু ও ইকুয়েডর
পট ৩: প্যারাগুয়ে, চিলি, পানামা ও ভেনেজুয়েলা
পট ৪: জামাইকা, বলিভিয়া ও প্লে অফের দুই দল।