সিলেট টেস্ট এখন অতীত, বুধবার মিরপুরে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও বাংলাদেশ। কাল শুরু হওয়া টেস্টে একই তরিকায় হেঁটে ফল মিলবে কিনা তা নিয়ে নিশ্চিত নন বাংলাদেশের প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে নিজেও।
তার মতে, এখানে (মিরপুর) কয়েক সেশন খেলার আগে বোঝাই যায় না উইকেটের আচরণ কেমন হতে পারে।
.png)
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন হাথুরুসিংহে। তিনি বলেন, ‘এটা পিচের অবস্থার ওপর নির্ভর করবে। আর অবশ্যই আমাদের শক্তিমত্তার ওপরও।’
টাইগার কোচ আরো বলেন, ‘এখানে (মিরপুর) কখনো কখনো মাঠে নামার আগে আপনি বুঝবেন না পিচ কেমন আচরণ করতে যাচ্ছে, এমনকি কয়েকটা সেশন না খেললে বোঝা যায় না (উইকেট কেমন)। যেহেতু এখানে অনেক বেশি খেলা হয়... আমার মনে হয় না বিশ্বের আর কোনো মাঠে এত বেশি খেলা হয়, যতটা এই মাঠে হয়ে থাকে। তো আমরা চেষ্টা করব খুব বেশি পরিবর্তন না করতে।’