আসন্ন বিশ্বকাপে ইংলিশদের নেতৃত্ব দিবেন বেন ম্যাককিনি। ছোটদের বিশ্বকাপে তার ডেপুটি হিসেবে থাকছেন লুক বেনকেনস্টাইন।
দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় বিশ্বকাপের ‘বি’ গ্রুপে লড়বে ইংলিশ যুবারা। যেখানে তাদের প্রতিপক্ষ স্বাগতিক দক্ষিণ আফ্রিকা, স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।
.png)
অন্যদিকে এই আসরে বাংলাদেশ লড়বে ‘এ’ গ্রুপ থেকে। যেখানে ভারত, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করবে টাইগার যুবারা।
আসন্ন বিশ্বকাপটি শ্রীলংকায় হওয়ার কথা ছিল। তবে দেশটির ক্রিকেট বোর্ডে সরকারের হস্তক্ষেপের কারণে লংকান ক্রিকেট বোর্ডকে নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি। ফলে দেশটি থেকে সরিয়ে দক্ষিণ আফ্রিকায় নেয়া হয়েছে আসন্ন যুব বিশ্বকাপ।
ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ স্কোয়াড: বেন ম্যাককিনি (অধিনায়ক), লুক বেনকেনস্টাইন, ফারহান আহমেদ, তাজিম আলী, চার্লি অ্যালিসন, চার্লি বার্নার্ড, জ্যাক কার্নি, জেডন ডেনলি, এডি জ্যাক, ডমিনিক কেলি, সেবাস্টিয়ান মরগান, হেডন মাস্টার্ড, হামজা শেখ, নোয়াহ থাইন, এবং থিও ওয়াইলি।