ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

২০৩৪ বিশ্বকাপও খেলবেন মেসি, বললেন ফিফা সভাপতি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:৪৭, ৭ ডিসেম্বর ২০২৩
২০৩৪ বিশ্বকাপও খেলবেন মেসি, বললেন ফিফা সভাপতি
ছবি- সংগৃহীত

ক্যারিয়ারে সম্ভাব্য সব ট্রফিই উঁচিয়ে ধরেছেন লিওনেল মেসি। শুধু একটাই অপূর্ণতা ছিল, জাতীয় দলের জার্সিতে বিশ্বকাপ শিরোপা জয়। গত ডিসেম্বরে কাতারে সেই স্বপ্নও পূরণ হয়েছে আর্জেন্টাইন ক্ষুদে জাদুকরের। এরপর মেসি জানিয়েছিলেন, তার জীবনে চাওয়া-পাওয়ার আর কিছু নেই।

মেসির এমন বক্তব্যের পর অনেকেই ধরে নিয়েছিলেন, বিশ্বকাপের পর অবসরে যাবেন মেসি। বিশ্বফুটবলের মহাতারকা অবশ্য এর আগে কয়েকবার অবসরের কথা ভাবলেও এখন মত পাল্টেছেন। নির্দিষ্ট করে বলেননি যে এই সময়েই তিনি অবসরে যেতে চান।

৩৬ বছর বয়সী মেসি ২০২৬ বিশ্বকাপে খেলবেন কিনা, সেই আলোচনা যেন থামছেই না। এর কারণ অবশ্য খোলাসা করে মেসির কোনো কিছু না বলা।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকেও কথা বলতে হয় মেসির অবসর ইস্যুতে। ইনফান্তিনোর কাছে জানতে চাওয়া হয়েছিল, ২০২৬ বিশ্বকাপে মেসির খেলার সম্ভাবনা নিয়ে কী ভাবছেন?

জবাবে ফিফা সভাপতি বলেন, ‘আমি আশা করি মেসি আগামী বিশ্বকাপে খেলবেন। তারপরের বিশ্বকাপে এমনকি ২০৩৪ বিশ্বকাপেও। যতদিন তিনি খেলতে চান।’

২০৩৪ বিশ্বকাপে খেলা মেসির জন্য বাস্তবসম্মত নয়। কেননা তখন ইন্টার মিয়ামি তারকার বয়স হবে ৪৭। এটা পরিষ্কার যে ফিফা প্রেসিডেন্ট বোঝাতে চেয়েছেন, তিনি আসলে চান মেসি যেন সহজে অবসরে নিয়ে না নেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!