[ খেলা ]
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৩
জানা গেল খেলা শুরুর সময়
ছবি- সংগৃহীত
বৃষ্টি বাধায় ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা ভেস্তে যায়। এতে ম্যাচটি গড়ায় তৃতীয় দিনে। এদিনও সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ছিল। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিও বাতাসে মিলিয়ে গেছে। তবে ভেজা আউটফিল্ডের কারণে মাঠে এখনো বল গড়ায়নি।
স্বস্তির খবর হলো, বৃষ্টি আর না হলে দুপুর ১২টায় শুরু হবে ঢাকা টেস্টের তৃতীয় দিনের খেলা।
শুক্রবার মিরপুরে তৃতীয় দিনের খেলা শুরুর কথা ছিলো সকাল ৯টা ১৫ মিনিটে। কিন্তু ভেজা মাঠে সেটা সম্ভব হয়নি। সকাল ১১টায় দুই আম্পায়ার রড টাকার ও পল রাইফেল মাঠ পর্যবেক্ষণ করেন। তাদের পর্যবেক্ষণের পর দুপুর ১২টায় খেলা শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
.png)
বেলা সাড়ে ১১টায় চূড়ান্ত মাঠ পর্যবেক্ষণ করবেন আম্পায়াররা। তবে নরম ও টার্নিং উইকেট, মেঘলা আকাশের নিচে তৃতীয় দিনেও ব্যাটারদের জন্য অপেক্ষা করছে ভীষণ কঠিন পরীক্ষা।
এর আগে বৃহস্পতিবার পুরো দিন কেড়ে নেয় বৃষ্টি। তাই একটি বলও হয়নি। স্পিনারদের দাপটে প্রথম দিনে ১৫ উইকেট পড়ে এই ম্যাচ ফলাফল দ্রুত আসার পরিস্থিতি তৈরি হয়। বাংলাদেশ ১৭২ রানে গুটিয়ে যাওয়ার পর ৫ উইকেটে ৫৫ রান তুলে প্রথম দিন পার করে সফরকারী নিউজিল্যান্ড।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বাংলাদেশ ক্রিকেট দল
লিংক সফলভাবে কপি হয়েছে!