সোমবার (১০ ডিসেম্বর) ডারবানে ভারতের বিপক্ষে প্রথম টি-২০তে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। ঘোষিত স্কোয়াডে শুরুর দুই ম্যাচের জন্য এনগিদিকে রেখেছিল আফ্রিকা। এরপর চারদিনের একটি ঘরোয়া ম্যাচ খেলে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রস্ততি ছাড়ছেন ২৭ বছর বয়সী এনগিদি।
এখন শঙ্কায় আছেন টেস্ট সিরিজ নিয়েও। ডানহাতি এই প্রোটিয়া পেসার মূলত বাঁ-পায়ের গোড়ালির চোটে পরেছেন। তবে কিভাবে এই চোটে পরেছেন তিনি, সেই বিষয়ে কোনো কিছুই জানায় নি ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। তবে তার বদলে দলে ডাক পেয়েছেন বিউরন হেনড্রিকস।
.png)
মাত্র ১৯টি টি-২০ খেলা বাঁহাতি পেসার সর্বশেষ জাতীয় দলে খেলেন ২০২১ সালে। এদিকে শুধু আসন্ন টি-২০ সিরিজ নয় শঙ্কা আছে তিন সংস্করণেই দলের প্রধান তিন পেসারকে না পাওয়ার। কাগিসো রাবাদাকে আগেই এই সিরিজের জন্য বিশ্রাম দেয়া হয়েছে। এরপর নরকিয়া ছিটকে যান পুরো সিরিজের জন্য। এবার একই শঙ্কায় এনগিদি।
দক্ষিণ আফ্রিকা টি-২০ দল: এইডেন মার্করাম (অধিনায়ক), ওটেনিল বার্টম্যান, ম্যাথু ব্রিটসকে, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েতজি (প্রথম ও দ্বিতীয় টি-২০), ডেনোভ্যান ফেরেইরা, রিজা হ্যান্ড্রিক্স, মার্কো জানসেন (প্রথম ও দ্বিতীয় টি-২০), হ্যানরিখ ক্লাসেন, কেশভ মহারাজ, ডেভিড মিলার, আন্দিলে ফেহলুকায়ো, তাবরাইজ শামসি, ট্রিস্টান স্টাবস, লিজাড উইলিয়ামস, বিউরান হেনড্রিকস।