ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

‘আমরা অপেক্ষা করছিলাম, এই জাগরণটা উঠুক’

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪৮, ৯ ডিসেম্বর ২০২৩
‘আমরা অপেক্ষা করছিলাম, এই জাগরণটা উঠুক’
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার মিরপুর টেস্টটি চতুর্থ দিনে এসে শেষ হয়েছে। যেখানে স্বাগতিকদের ৪ উইকেটে হারায় সফরকারীরা। ম্যাচটি শেষ হতেই গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। 

এসময় তিনি বলেন, ‘যে কোনো অনিয়ম নিয়ে যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শাস্তির পথে হাঁটতো, তখন দেশের মানুষ এটাকে গ্রহণ করতো না। দেশের মানুষ আমাকে শেষ করে দিয়েছে। কেউ কি আমাদের সাপোর্ট করেছে কখনো, কোনো একটা সঠিক সিদ্ধান্ত নেওয়ার পরে। আমরা অপেক্ষা করছিলাম। এই জাগরণটা উঠুক।’

ক্রিকেটের স্বার্থে কিছু কঠিন সিদ্ধান্ত নেবেন জানিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘আপনাদেরকে কিছুদিন আগে বলেছি, এর আগেও বলেছি কিছু সিদ্ধান্ত নিতে হবে ক্রিকেট ভালো করতে গেলে, যেটা মানুষ পছন্দ করবে না। আমি জানি আমাকে ধুয়ে ফেলবে সবাই। নিতে তো হবে?’

Advertisement

এদিন মুশফিকুর রহিমের ইস্যুতে কথা বলতে গিয়ে বিসিবি যে কখনও সমর্থন পায়নি কারো কাছ থেকে সেটাও বলেছেন। পাপন বলেন, ‘এসব প্রতিবেদন এবারই প্রথম নয়। বিসিবি, কোচ, নির্বাচক, কিউরেটর, উইকেট কোনো কিছুই তো বাদ দেওয়া হয়নি। এবার তারা ক্রিকেটারদের নিয়ে শুরু করেছে। সিলেট টেস্টে আমরা নিউজিল্যান্ডকে হারানোর পর শত্রুরও খুশি হওয়া উচিৎ। কিন্তু এই জয়কেও বলা হচ্ছে লোক ভুলানো বা আইওয়াশ। তাদের উদ্দেশ্য একদম পরিষ্কার।’

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!