আইসিসি চ্যাম্পিয়নশিপের অন্তর্গত এই সিরিজে প্রোটিয়া মেয়েদের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথমবারের মতো দলে সুযোগ পেয়েছেন ২০ বছর বয়সী এলিজ ম্যারি মারক্স এবং মিয়েকো ডি রিডার।
.png)
বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজের দলে না থাকলেও ওয়ানডে সিরিজের দলে পেসার আয়াবোনগা খাকা, অলরাউন্ডার মারিজানে ক্যাপ এবং নাডিনে ডি ক্লার্ককে রাখা হয়েছে।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি আগামী ১৬ ডিসেম্বর, লন্ডনের বাফেলো পার্কে অনুষ্ঠিত হবে। ২০ ডিসেম্বর পচেফস্ট্রুমের জিবি মার্কস ওভালে হবে দ্বিতীয় ওয়ানডে।
সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর বেনোনির উইলমুর পার্কে। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মেয়েদের তিন ম্যাচের টি-২০ সিরিজ শেষ হয়েছে ১-১-এ সমতায়।
দক্ষিণ আফ্রিকা দল: লরা উলভারড (অধিনায়ক), অ্যানিকে বোশ, সুনি লুজ, এলিজ ম্যারি মারক্স, মনকুলুলেকো এমলাবা, টুমি সেখুখুনে, ডেলমি টুকার, টাজমিন ব্রিটস, নাডিনে ডি ক্লার্ক, মিয়েকে ডি রিডার, লারা গুডাল, সিনালো জাফটা, মারিজানে ক্যাপ, আয়াবোনগা খাকা, মাসাবাটা ক্লাস।