ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

জন্মগত রোগে আক্রান্ত হয়েও ক্রিকেট চালিয়ে যাচ্ছেন তিনি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৩৯, ১৪ ডিসেম্বর ২০২৩
জন্মগত রোগে আক্রান্ত হয়েও ক্রিকেট চালিয়ে যাচ্ছেন তিনি
ক্যামেরন গ্রিন

অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ক্যামেরন গ্রিন। প্রায় তিন বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন তিনি। এই অজি ক্রিকেটার কিডনি রোগে আক্রান্ত। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) নিজের এই সমস্যার কথা প্রকাশ করেন এ অলরাউন্ডার।

কিডনি জটিলতায় অবশ্য নতুন করে আক্রান্ত হননি গ্রিন। জন্মগতভাবেই কিডনি সমস্যায় আক্রান্ত তিনি। এমনকি এ ক্রিকেটার ১২ বছরের বেশি বাঁচবেন না বলেও আশঙ্কা করা হচ্ছিল। তবে সবকিছুকে ছাপিয়ে এখনও ক্রিকেট মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। 

গ্রিনের দুটো কিডনি মাত্র ৬০ ভাগ কাজ করলেও অন্যান্যদের মতো শারীরিকভাবে দুর্বল নন তিনি। নিজেকে ক্রমাগতই দেখেশুনে রাখতে হয় তাকে। অস্ট্রেলিয়ার গণমাধ্যম চ্যানেল সেভেনকে দেয়া এক সাক্ষাৎকারে গ্রিন জানান, তার বাবা-মাকে জন্মের সময়ই এই রোগের কথা জানানো হয়েছিল। 

গ্রিন বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে অন্যান্য স্বাভাবিক কিডনির সমস্যার মতো আমারটি রক্ত ফিল্টার করতে পারে না। বর্তমানে আমার কিডনি ৬০ শতাংশ কার্যকর, যা দ্বিতীয় পর্যায়ের মধ্যে পড়ে।’এর সমস্যার কারণে তার নিজের খেলাতেপ কিছুটা প্রভাব পড়েছে।

লম্বা সময় ব্যাটিং বা বোলিং করলে গ্রিনের ক্র্যাম্প সমস্যা হয়। দেরিতে হলেও নিজের এই সমস্যা বুঝতে পেরেছেন এই অজি ক্রিকেটার। তিনি বলেন, ‘কিডনি আগের চাইতে ভালো হয় না। তবে এই জিনিসটা বুঝতে আমার অনেক সময় লেগেছে যে আমার কিডনি ফাংশন ক্র্যাম্পিংয়ে কিছুটা সমস্যা করছে।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!