সীমিত ওভারের ক্রিকেট থেকে পাওয়া আত্মবিশ্বাস নিয়ে এবার স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে নামছে বাংলাদেশের মেয়েরা। শনিবার তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে প্রোটিয়া নারী দলের মুখোমুখি হবে নিগার সুলতানা জ্যোতির দল। পূর্ব লন্ডনে বাফালো পার্কে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টায় মাঠে নামবে দুদল।
ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি গড়াবে ২০ ডিসেম্বর, পচেফস্ট্রোমের সেনেস পার্কে। আগামী ২৩ ডিসেম্বর সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বেনোনের উইলোমোর পার্কে মুখোমুখি হবে দুদল। এ সিরিজটি আইসিসি নারী চ্যাম্পিয়নশিপেরও অংশ।
.png)
বাংলাদেশ স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, শামিমা সুলতানা, মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, ফারজানা হক পিংকি, লতা মণ্ডল, স্বর্ণা আক্তার, রিতু মণি, শরীফা খাতুন, সুমাইয়া আক্তার, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার ও দিশা বিশ্বাস।
স্ট্যান্ডবাই: শারমিন আক্তার সুপ্তা, সানজিদা আক্তার মেঘলা, ফারিহা ইসলাম তৃষ্ণা, নিশীতা আক্তার নিশি।