ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

প্রোটিয়াদের বিপক্ষে ইতিহাস গড়ার লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:৫০, ২০ ডিসেম্বর ২০২৩
প্রোটিয়াদের বিপক্ষে ইতিহাস গড়ার লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নেমেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দ্বিতীয় ওয়ানডেতে জয় পেয়েই ইতিহাস গড়েই প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতে সিরিজ জিতবে জ্যোতিরা। 

বুধবার (২০ ডিসেম্বর) টস হেরে ব্যাটিংয়ের নেমেছে বাংলাদেশ দল। পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হয়েছে ম্যাচটি।

এর আগে, সিরিজের প্রথম ওয়ানডেতে দাপুটে জয় পায় বাংলাদেশ। ব্যাটারদের দারুণ ব্যাটিংয়ে আগেই বড় সংগ্রহ পেয়েছিল বাংলাদেশ নারী দল।  দক্ষিণ আফ্রিকার জন্য বড় চ্যালেঞ্জ ছিল বাংলাদেশের স্পিনারদের সামলানো। সেখানেই ব্যর্থ হয় প্রোটিয়ারা।  সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, রাবেয়া খান এবং নাহিদা আক্তারদের ঘূর্ণিতে মাত্র ১৩১ রানে দক্ষিণ আফ্রিকা অলআউট হলে ১১৯ রানের বড় জয় পায় জ্যোতির দল।

Advertisement

বাংলাদেশ একাদশ: শামীমা সুলতানা, ফারজানা হক, মুর্শিদা খাতুন, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, রিতু মনি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, ফাহিমা খাতুন, মারুফা আক্তার ও সুলতানা খাতুন।

দক্ষিণ আফ্রিকা একাদশ: তাজনিম ব্রিটস, লরা উলভার্ট (অধিনায়ক), আন্নেকে বোশ, সুনে লাস, মারিজেন কাপ, নাদিনে ডি ক্লার্ক, এলিজ-ম্যারি মার্ক্স, সিনালো জাফটা, ননকুলুলেকো ম্লাবা, আয়াবঙ্গা খাকা ও মাসাবাতা ক্লাস। 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!