দিনে ঘোরাঘুরির পর রাতে দলের সব সদস্যরা মিলে ডিনার করেছেন। তবে এই বিশ্রামের সময় আর খুব বেশি পাচ্ছে না বাংলাদেশ দল। আগামীকালই পুরোপুরি অনুশীলনে ফিরবেন সবাই। টি-২০ সিরিজের জন্য নিজেদের প্রস্তুত করবেন ক্রিকেটাররা।
আগামী বুধবার সিরিজের প্রথম টি-২০ ম্যাচে মাঠে নামবে দুই দল। সিরিজের ম্যাচগুলো হবে দিবা-রাত্রির। যা বাংলাদেশ সময় অনুযায়ী দুপুর ১২টা ১০ মিনিটে শুরু হবে। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অবশ্য সকাল ৬টায় মাঠে গড়াবে।
.png)
বাংলাদেশের টি-২০ স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানভীর ইসলাম এবং তানজিম হাসান সাকিব।