ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

কামিন্স-ওয়ার্নারদের জন্য পাকিস্তানি ক্রিকেটারদের উপহার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:১৬, ২৬ ডিসেম্বর ২০২৩
কামিন্স-ওয়ার্নারদের জন্য পাকিস্তানি ক্রিকেটারদের উপহার
ফাইল ছবি

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ক্রিসমাস ডে তথা বড়দিন। এই উৎসবের জন্য অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে বিশেষ উপহার দিয়েছে পাকিস্তান দল।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) থেকে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নামে অস্ট্রেলিয়া ও পাকিস্তান। এর আগের দিন অনুশীলনের সময় অজিদের উপহার দিয়েছেন পাক ক্রিকেটাররা।

বক্সিং ডে টেস্টকে সামনে রেখে বড় দিনেও মেলবোর্নের ইনডোরে অনুশীলন করেছে অস্ট্রেলিয়া। এই অনুশীলন চলাকালীন সময় বড় দিনের উপহার নিয়ে সেখানে হাজির হন পাকিস্তানের ক্রিকেটাররা। এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

Advertisement

ভিডিওতে দেখা যায়, ঝুড়ি ভর্তি উপহার অস্ট্রেলিয়া খেলোয়াড়দের হাতে তুলে দিচ্ছেন পাকিস্তানের দলের ক্রিকেটার ও স্টাফরা। ইনডোরে অনুশীলনে থাকা অস্ট্রেলিয়া খেলোয়াড়দের সন্তাদের চকলেট উপহার দেয় পাকিস্তান।

পাকিস্তান দলের কাছ থেকে বড় দিনের উপহার পেয়ে উচ্ছসিত অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তিনি বলেন, ‘এটা দারুণ ব্যপার। বড়দিনের উপহার ও বাচ্চাদের জন্য ললিপপ। সত্যি দারুণ ব্যাপার। পাকিস্তান দলের সাথে আমাদের সম্পর্ক বেশ ভালো। দু’বছর আগের সফরটিও সত্যিই বিশেষ কিছু ছিল।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!