ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অস্ট্রেলিয়ার ড্রেসিংরুমে কিংবদন্তি সাকিব

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:০৮, ২৬ ডিসেম্বর ২০২৩
অস্ট্রেলিয়ার ড্রেসিংরুমে কিংবদন্তি সাকিব
সাকিব আল হাসান

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া-পাকিস্তান। বক্সিং ডে টেস্টটি জিতলেই সিরিজ নিশ্চত করবে স্বাগতিকরা। তাই ম্যাচটি কীভাবে জিতবে সে নিয়েই আলোচনা হওয়ার কথা ছিল অজিদের ড্রেসিংরুমে। কিন্তু মেলবোর্ন ভিন্ন কিছুই দেখা গেল। 

বক্সিং ডে টেস্টের প্রথম দিনে আলোকচিত্রীর ক্যামেরায় অস্ট্রেলিয়ার ড্রেসিংরুমের হোয়াইট বোর্ডে ম্যাচ জয়ের পরিকল্পনা নয়, সর্বকালের সেরা স্পিন অলরাউন্ডার কে সেই তালিকা দেখা গেল। কিংবদন্তিদের ১০ জনের তালিকায় বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানের নামও রয়েছে।

অজিদের ড্রেসিংরুমের সর্বকালের সেরা স্পিন অলরাউন্ডারের তালিকায় সাকিবের সঙ্গে আছেন সম্ভাব্য সেরা অলরাউন্ডাররাই। ভারত থেকে সবচেয়ে বেশি তিনজন জায়গা পেয়েছেন।

Advertisement

এই তালিকার শুরুটা হয়েছে ড্যানিয়েল ভেট্টোরিকে দিয়ে। নিউজিল্যান্ডের কিংবদন্তি বাঁহাতি স্পিনারের পরেই আছেন স্যার গারফিল্ড সোবার্স, রবীন্দ্র জাদেজা, সাকিব আল হাসান, রবিচন্দ্রন অশ্বিন, ট্রাভিস হেড, বেনো, সামিত প্যাটেল ও অক্ষর প্যাটেল। তালিকাটি কোন সংস্করণের নির্দিষ্ট করে না বললেও বুঝতে অপেক্ষা নেই যে এটা টেস্টেরই। কেননা সোবার্স ও বেনোরা টেস্ট কিংবদন্তি। 

ড্রেসিংরুমে অলরাউন্ডার নিয়ে আলোচনা হলেও নিজেদের লক্ষ্য থেকে বিচ্যুত হয়নি অস্ট্রেলিয়া। প্রথম দিন শেষে ৩ উইকেট হারালেও দলীয় খাতায় ১৮৭ রান তুলেছে স্বাগতিকেরা। বেরসিক বৃষ্টি বাধা না দিলে সংগ্রহটা আরো বাড়তে পারত। 

বুধবার মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন দুই অপরাজিত ব্যাটার মার্নাস লাবুশেনে (৪৪) ও ট্রাভিস হেড (৯)।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!