বিগ ব্যাশ লিগে নতুন এক ধরনের স্ট্যাম্প সংযোজন করা হয়েছে। যেগুলোতে ম্যাচের বিভিন্ন সময়ে বিভিন্ন রঙের আলো জ্বলে উঠবে। নতুন এই স্ট্যাম্পগুলোর নাম দেওয়া হয়েছে ‘ইলেকট্রা।’
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন এবং সাবেক অজি ক্রিকেটার মার্ক ওয়াহ এই স্ট্যাম্পের উদ্বোধন করেন। তারা আশা প্রকাশ করেছেন, স্ট্যাম্পে লাইটের চমৎকার এই ব্যবহার দর্শকদের আরো আকৃষ্ট করবে এবং সবাইকে মাঠে এসে খেলা দেখতে উদ্বুদ্ধ করবে।
.png)
‘ইলেকট্রা’ স্ট্যাম্পে কোনো ব্যাটার আউট হলে স্ট্যাম্পের রঙ লাল হয়ে যাবে। কোনো ব্যাটার চার বা ছয় হাঁকালে স্ট্যাম্পে একাধিক আলোর ঝলকানি দেখা যাবে।
এছাড়া নো বল হলে লাল এবং সাদা রঙয়ের মিশ্রণে আলো দেখা যাবে। দর্শকেরা যেন মাঠে কোনোভাবেই নিস্তেজ হয়ে না পড়েন তার জন্যই এমন ব্যবস্থা।