ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

প্রোটিয়াদের কাছে বিধ্বস্ত হয়ে শাস্তি পেল ভারত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:২৯, ২৯ ডিসেম্বর ২০২৩
প্রোটিয়াদের কাছে বিধ্বস্ত হয়ে শাস্তি পেল ভারত
ছবি- সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে ও টি-২০ সিরিজে দুর্দান্ত ক্রিকেট খেলেছে ভারত। সেই ধারবাহিকতায় নিয়ে প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে নামে সফরকারীরা। তবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে স্বাগতিকদের বিপক্ষে দাঁড়াতেই পারেনি মেন ইন ব্লুজরা।

সেঞ্চুরিয়ন টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিধ্বস্ত হয়েছে ভারত। প্রোটিয়াদের বিপক্ষে এমন হারে শাস্তিও পেল ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপের রানার্স-আপ দলটি।

বিশাল ব্যবধানে পরাজয়ের পর ভারতের ক্রিকেটারদের ম্যাচ ফির ১০ শতাংশ কেটে নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। একই সঙ্গে রোহিত শর্মার দল হারিয়েছে ২ পয়েন্টও। 

Advertisement

ধীর গতির ওভারের শাস্তি সংক্রান্ত আইসিসির খেলোয়াড়দের আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুসারে, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি এক ওভার কম করার জন্য খেলোয়াড়দের পাঁচ শতাংশ জরিমানা করা হবে। আইসিসির এলিট প্যানেলের রেফারি ক্রিস ব্রড ভারতকে এই শাস্তি দিয়েছেন। 

সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে গত ২৬ ডিসেম্বর শুরু হয়েছিল ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট। বৃষ্টি বাগড়া দিলেও এই ম্যাচ শেষ হয়েছে গতকাল তৃতীয় দিনেই। 

টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া ভারত তাদের প্রথম ইনিংসে ২৪৫ রানে অলআউট হয়। ইনিংস সর্বোচ্চ ১০১ রান করেন লোকেশ রাহুল। এরপর ডিন এলগারের ১৮৫ রানের দুর্দান্ত ইনিংস, মার্কো জনসন অপরাজিত ৮৪, ডেভিড বেডিংহামের ৫৬ রান—তিনটি পঞ্চাশোর্ধ্ব ইনিংসে দক্ষিণ আফ্রিকা ৪০৮ রান করেছে। 

১৬৩ রানে পিছিয়ে থাকা ভারত দ্বিতীয় ইনিংসে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৩১ রানে অলআউট হয়েছে। নিঃসঙ্গ শেরপার মতো লড়ে যাওয়া কোহলি করেছেন ৮২ বলে ৭৬ রান। ম্যাচসেরা হয়েছেন এলগার। 

দক্ষিণ আফ্রিকার হয়ে ৭টি করে উইকেট নিয়েছেন কাগিসো রাবাদা ও নান্দ্রে বার্গার। আগামী ৩ জানুয়ারি কেপটাউনে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!