ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ড্রেসিংরুমে ঘুমালেই গুনতে হবে জরিমানা, বিপাকে ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:২৯, ২৯ ডিসেম্বর ২০২৩
ড্রেসিংরুমে ঘুমালেই গুনতে হবে জরিমানা, বিপাকে ক্রিকেটাররা
ছবি- সংগৃহীত

ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপে মোটাদাগে ব্যর্থ হয়েছে পাকিস্তান ক্রিকেট দল। বিশ্বকাপের পরপরই দেশটির অধিনায়ক থেকে নির্বাচক এমনকি ক্রিকেট বোর্ডেও নানা পরিবর্তন আনা হয়েছে। হয়েছে নানা সংযোজন-বিয়োজনও। 

এবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ক্রিকেটারদের জন্য ড্রেসিংরুমেও নতুন নিয়ম চালু করতে যাচ্ছে। মূলত, ড্রেসিংরুমে কোনো ক্রিকেটার ঘুমালে তাকে ৫০০ ডলার জরিমানা দিতে হবে।

তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে অস্ট্রেলিয়াতে রয়েছে পাকিস্তান দল। সেখানে সিরিজের দ্বিতীয় টেস্টে অজিদের বিপক্ষে লড়ছে তারা। আর সেখানেই দলটির নতুন টিম ডিরেক্টর মোহাম্মদ হাফিজ কড়া একটি নিয়মের কথা জানিয়েছেন। 

Advertisement

হাফিজ জানিয়েছেন, টেস্ট ম্যাচ চলাকালে ড্রেসিংরুমে কোনো ক্রিকেটার ঘুমালে তাকে ৫০০ ডলার জরিমানা দিতে হবে। খবর জিওসুপারের।

পাকিস্তানের সংবাদমাধ্যমটি জানিয়েছে, সূক্ষ নীতিমালা চালু ও তা বাস্তবায়নে কড়া মানসিকতার জন্য পরিচিত হাফিজ। যার ধারাবাহিকতায় তিনি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরসের (এসওপিএস) আওতায় ড্রেসিংরুমে নিষ্ক্রিয়তার জন্য জিরো টলারেন্স নীতি অনুসরণের কথা জানিয়েছেন। যেখানে কোনো ক্রিকেটারকে ঘুমাতে দেখলে জরিমানা করা হবে ৫০০ ডলার।

প্রতিবেদনে আরো জানা যায়, একাদশের বাইরে থাকা ক্রিকেটারদের কেউ কেউ ম্যাচ চলাকালে ক্লান্তি নিয়ে ড্রেসিংরুমে ঘুমিয়ে পড়েন। যা আগের ম্যানেজমেন্ট থাকাকালেও দেখা যেত। তবে হাফিজের নতুন টিম ম্যানেজমেন্ট এ ব্যাপারে কড়া নির্দেশনা দিয়েছে। ফলে টিম হোটেলের বাইরে তাদের আর ঘুমানোর সুযোগ থাকছে না।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!