ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

‘পাকিস্তান টি-২০ বিশ্বকাপ জিততে পারবে না’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:১১, ২৮ ডিসেম্বর ২০২৩
‘পাকিস্তান টি-২০ বিশ্বকাপ জিততে পারবে না’
ছবি- সংগৃহীত

আগামী বছরের জুনে মাঠে গড়াবে টি-২০ বিশ্বকাপ। সেই হিসেবে সীমিত ওভারের বিশ্বকাপ শুরু হতে এখনো ৬ মাসেরও বেশি সময় বাকি। তবে এরই মধ্যে কথার লড়াইয়ে নেমে পড়েছে ভারতীয় ক্রিকেটাররা। এরই মধ্যে বিশ্বকাপে পাকিস্তানের ভবিষ্যদ্বাণী করলেন ভারতের সাবেক অধিনায়ক গৌতম গম্ভীর। 

গম্ভীরের মতে, পাকিস্তান টি-২০ বিশ্বকাপ জিততে পারবে না।

একটি সাক্ষাৎকারে গম্ভীর বলেন, ‘পাকিস্তানের ফিল্ডিং দেখে আমি হতাশ। ৫০ ওভারের বিশ্বকাপেই দেখা গেছে ওদের ফিল্ডিং কতটা খারাপ। এখন বিশ্বের সব থেকে খারাপ ফিল্ডিং দল পাকিস্তান। এই ফিল্ডিং নিয়ে ওরা টি-২০ বিশ্বকাপ জিততে পারবে না। কারণ, টি-২০ ক্রিকেটে ফিল্ডিং সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সেটা খারাপ হলে ম্যাচ জেতা যাবে না।’

Advertisement

তিনি আরো বলেন, ‘ভারত কতবার ফাইনালে উঠেছে সেটা সবাই জানে। আমার মনে হয় না পাকিস্তান এবার ফাইনালেই উঠতে পারবে। গত পাঁচ-ছয় বছরে ভারতের ক্রিকেট অনেক এগিয়ে গিয়েছে। ভারত এখন ট্রফি জেতা থেকে এক কদম বা দু’কদম দূরে শেষ করে। পাকিস্তান তো সেখানে পৌঁছতেই পারে না।’

সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে রাউন্ড রবিন লিগ থেকেই বিদায় নিয়েছে পাকিস্তান। ফলে বড় স্বপ্ন নিয়ে বিশ্বকাপ খেলতে গিয়েও সেমিফাইনালের আগেই ছিটকে যায় দলটি।

গম্ভীর আশা করছেন, আগামী বছর টি-২০ বিশ্বকাপে ভারতের ট্রফি খরা কাটবে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!