আইএফএফএইচএসের ২০২৩ সালের বর্ষসেরা ফুটবলার তালিকায় শীর্ষে রয়েছেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড আর্লিং হালান্ড। দ্বিতীয় স্থানে পিএসজির তারকা কিলিয়ান এমবাপ্পে। এই তালিকায় তৃতীয় স্থানে আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি।
অথচ চলতি বছর সবচেয়ে বেশি গোল করেছেন রোনালদো। এই বছর দেশ ও ক্লাব সবমিলিয়ে ৫৩টি গোল করেছেন সৌদি প্রো লিগের ক্লাব আল নাসর তারকা। অপরদিকে হালান্ড গোল করেছেন সবমিলিয়ে ৫০টি, এমবাপ্পে ৫২টি এবং মেসি করেছেন ২৮টি গোল।
.png)
সর্বোচ্চ গোল করার পরও সেরা ১০ এর তালিকায় না রাখায় নিজেকে ধরে রাখতে পারেননি রোনালদো। তবে সিআর সেভেন যা করেছেন, তা নিয়ে স্বয়ং তার ভক্তরাই লজ্জা পাবেন। একে স্রেফ বাচ্চামি বললেও হয়তো ভুল হবে না।
পর্তুগালের ক্রীড়া বিষয়ক সংবাদপত্র অ্যা বোলার ইনস্টাগ্রাম আইডিতে পোস্ট করা বর্ষসেরার তালিকায় কমেন্টে হাসির ইমোজি দিয়েছেন রোনালদো। সঙ্গে একটি লজ্জা ইমোজিও জড়িয়ে দেন তিনি। যা তার মতো ফুটবল আইকনের সঙ্গে কোনোভাবেই যায় না।