সেই সিরিজে পুরো দলই প্রায় বদলে ফেলা হয়েছে। ভারতের বিরুদ্ধে যে ক্রিকেটাররা খেলছেন তাদের মধ্যে মাত্র দু’জন রয়েছেন সেই দলে। বদলে দেওয়া হয়েছে অধিনায়ককেও।
শনিবার দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড যে দল ঘোষণা করেছে তা দেখে অবাক ক্রিকেট বিশ্ব। অধিনায়ক করা হয়েছে নীল ব্র্যান্ডকে। এখনো দক্ষিণ আফ্রিকার হয়ে অভিষেক হয়নি তার।
.png)
অর্থাৎ, অভিষেক টেস্টেই দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হবেন তিনি। ক্রিকেটে এই দ্বিতীয়বার এমন ঘটনা ঘটছে। যেখানে অভিষেক টেস্টেই কেউ অধিনায়ক হচ্ছেন।
শুধু ব্র্যান্ড নন, মোট সাত জন ক্রিকেটারের অভিষেক হতে চলেছে এই সিরিজে। ভারতের বিরুদ্ধে যারা খেলছেন, তাদের মধ্যে কিগান পিটারসেন ও ডেভিড বেডিংহ্যাম ছাড়া আর কেউ নেই নিউজিল্যান্ড সফরে।
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড জানিয়েছে, সেই সময় দক্ষিণ আফ্রিকা টি২০ লিগ চলবে। আগামী বছর টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে দলের প্রধান ক্রিকেটারদের সেখানে খেলার অনুমতি দেওয়া হয়েছে। তাই বেশির ভাগ ক্রিকেটারই নতুন।