[ খেলা ]
রেকর্ড সাত মিলিয়ন ডলার প্রাইজমানি পাবে আফ্রিকার চ্যাম্পিয়নরা
ফাইল ছবি
২০২৪ আফ্রিকান নেশন্স কাপ চ্যাম্পিয়ন দল প্রাইজমানি হিসেবে রেকর্ড সাত মিলিয়ন ডলার পাবে। আফ্রিকান ফুটবল কনফেডারশন (সিএএফ) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
দুই বছর আগে ক্যামেরুনে সর্বশেষ আসরে সেনেগাল যা পেয়েছিল তার থেকে এবার ৪০ শতাংশ বেশি আয় করবে বিজয়ী দল। আগামী ১৩ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত আইভরি কোস্টে অনুষ্ঠিতব্য রানার্স-আপ দল পাবে চার মিলিয়ন ডলার।
এবারের আসরে স্বাগতিক আইভরি কোস্ট ও রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন মিশরসহ ২৪টি দল অংশ নিচ্ছে। বিবৃতিতে বলা হয়েছে, সেমিফাইনালে পরাজিত দল প্রত্যেকে আড়াই মিলিয়ন ডলার পাবে। কোয়ার্টার ফাইনালের দলগুলো প্রত্যেকে পাবে ১.৩ মিলিয়ন ডলার।
.png)
আগামী ১৩ জানুয়ারি আবিদজানের ৬০ হাজার ধারণক্ষমতা সম্পন্ন অ্যালাসানে ওটারা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে গিনি বিসাওয়ের মুখোমুখি হবে দুইবারের চ্যাম্পিয়ন আইভরি কোস্ট। আগের তিন আসরে কোন ম্যাচ জিততে পারেনি গিনি বিসাও।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!