আফগানিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে সই না করায় মুজিবকে শাস্তি হিসাবে কোনো দেশের টি-২০ লিগে খেলার ছাড়পত্র দেয়নি আফগানিস্তান। ফলে আইপিএলে কেকেআরের হয়ে তার খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছিল।
কিন্তু ভারতের বিরুদ্ধে তিনি দলে রয়েছেন। জানা গেছে, বোর্ডের সঙ্গে তিনি কথা বলেছেন। জাতীয় দলের হয়ে খেলার ইচ্ছাপ্রকাশ করায় তার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। এই সিদ্ধান্ত থেকে পরিষ্কার, আইপিএলে খেলতে সমস্যা হবে না আফগান স্পিনারের।
.png)
আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, রশিদকে প্রাথমিকভাবে দলে রাখলেও তার পিঠের চোট এখনো পুরো সারেনি। ফলে তার খেলা নিয়ে সংশয় রয়েছে। জুন মাসে টি-২০ বিশ্বকাপ। তাই রশিদকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না তারা।
রশিদ দলে থাকলেও ভারতের বিরুদ্ধে অধিনায়ক করা হয়েছে ইব্রাহিম জাদরানকে। ভারতের বিরুদ্ধে ১১ জানুয়ারি মোহালিতে প্রথম টি-২০ ম্যাচ খেলবে আফগানিস্তান। ১৪ জানুয়ারি ইন্দোরে দ্বিতীয় ম্যাচ। তৃতীয় ম্যাচ ১৭ জানুয়ারি। এই ম্যাচ হবে ব্যাঙ্গালুরুতে।
আফগানিস্তান দল: ইব্রাহিম জাদরান (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, ইকরাম আলিখিল, হজরতউল্লাহ জাজাই, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, করিম জানাত, আজমতউল্লাহ ওমরজাই, শরাফুদ্দিন আশরাফ, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, ফরিদ আহমেদ, নাভিন উল হক, নুর আহমেদ, মোহাম্মদ সালিম, কাইস আহমেদ, গুলবাদিন নাইব ও রশিদ খান।