ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

শেষ মুহূর্তে ইন্টার মিলানের নাটকীয় জয়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:২৯, ৮ জানুয়ারি ২০২৪
শেষ মুহূর্তে ইন্টার মিলানের নাটকীয় জয়
ফাইল ছবি

ডেভিড ফ্রাত্তেসির শেষ মুহূর্তের গোলে নাটকীয় এক জয়ের দেখা পেয়েছে ইন্টার মিলান। হেলাস ভেরোনাকে হারিয়ে ইতালিয়ান সিরি ‘আ’র শীর্ষস্থান আরো সুসংহত করেছে দলটি। ১-১ সমতায় থাকা ম্যাচে ৯৩ মিনিটে গোল করে দলকে পূর্ণ পয়েন্ট এনে দেন ফ্রাত্তেসি।  

সিরি আর ম্যাচে সান সিরোয় শেষ দিকের নাটক বেশ জমে উঠেছিল। নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত খেলা ১-১ গোলে ড্র ছিল। এরপর অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে স্কোরশিটে নাম তোলেন ডেভিড ফ্রাত্তেসি।

এর ২ মিনিট পর ডারকো লাজোভিচ সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দশজনে পরিণত হয় ভেরোনা। ম্যাচের একেবারে শেষ দিকে পেনাল্টি পায় ভেরোনা। যেখান থেকে গোল করলে হতো ড্র।

Advertisement

কিন্তু স্পট কিকে গোল করতে পারেননি থমাস অঁরি। নির্ধারিত সময়ে তার গোলেই সমতা ফিরিয়েছিল ভেরোনা। সেই অঁরির পেনাল্টি মিসে সান সিরো থেকে হার নিয়েই ফিরতে হয়েছে ভেরোনাকে। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!