ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ব্রাজিলের কোচ হয়ে যা বললেন ডরিভাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৩২, ১১ জানুয়ারি ২০২৪
ব্রাজিলের কোচ হয়ে যা বললেন ডরিভাল
ছবি- সংগৃহীত

ক’দিন আগেই জানা গিয়েছিল, ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচ হচ্ছেন ডরিভাল জুনিয়র। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। অবশেষে সেটিও হয়েছে।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাজিলের নতুন কোচ হিসেবে ডরিভালকে পরিচয় করে দিয়েছে ব্রাজিল। আর নতুন কোচকে পরিচয় করিয়ে দিতে বাংলাদেশ সময় শুক্রবার রাতে সিবিএফ হেডকোয়ার্টারে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। 

ব্রাজিল কোচ হিসেবে নিয়োগ পেয়ে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন ডরিভাল। সেখানে এমন সম্মানের চাকরিকে উপেক্ষা করা অসম্ভব বলে জানান।

Advertisement

একটি ছবি পোস্ট করে ডরিভাল লেখেন, ‘এই ডাক উপেক্ষা করা অসম্ভব। নিজের দেশ, নিজের দল এবং নিজের সমর্থকদের হয়ে লড়াই করার সুযোগ পাওয়াটা আমার জন্য সম্মান এবং স্বপ্ন সত্যি হওয়ার মতোই ব্যাপার। আশা করি, এটি হবে একটি সুন্দর গল্পের শুরু।’

ডরিভাল এমন সময় ব্রাজিলের কোচ হলেন, যখন তাদের সময়টা ভালো যাচ্ছে না। চলতি বছরের কোপা আমেরিকার আগে দলটা আছে খুব বাজে ফর্মে। তবে এখান থেকে দলকে ঘুড়িয়ে আনতে প্রস্তুত সাবেক সাও পাওলো কোচ। সাও পাওলোকে কোপা ব্রাজিল ট্রফি জিতিয়েছেন ডরিভাল। এছাড়াও, ফ্ল্যামেঙ্গোকে কোপা লিবার্তেদোরেস শিরোপাও জিতিয়েছেন তিনি। জাতীয় দলের হয়ে তার প্রথম অ্যাসাইনমেন্ট শুরু হবে আগামী মার্চে। 

এর আগে কাতার বিশ্বকাপে ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ব্রাজিলের দায়িত্ব ছাড়েন কোচ তিতে। এরপর গত বছর জুলাইয়ে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন ফার্নান্দো দিনিজ। তবে আশানুরূপ ফল না পেয়ে গত শুক্রবার দিনিজকে ছাঁটাই করেন সিবিএফ-এর সভাপতির পদ ফিরে পাওয়া এদনালদো রদ্রিগেজ।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!