ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

হেলিকপ্টারে উড়ে খেলতে আসবেন ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:২৯, ১১ জানুয়ারি ২০২৪
হেলিকপ্টারে উড়ে খেলতে আসবেন ওয়ার্নার
ডেভিড ওয়ার্নার

অবসরের পর প্রথমবার ঘরের মাঠে খেলতে নামবেন ডেভিড ওয়ার্নার। তাই ওয়ার্নারের জন্য বিশেষ বন্দোবস্ত করা হয়েছে। তিনি মাঠে নামবেন হেলিকপ্টার থেকে। তারপরে যাবেন সাজঘরে। যোগ দেবেন দলের বাকি ক্রিকেটারদের সঙ্গে।

বিগ ব্যাশে সিডনি থান্ডারের হয়ে খেলেন ওয়ার্নার। মৌসুমের শেষ তিনটি ম্যাচ খেলবেন তিনি। অবসরের পরে ঘরের ছেলেকে স্বাগত জানাতে বিশেষ ব্যবস্থা করেছে সিডনি। মাঠে দর্শক ঢোকার আগে হেলিকপ্টারে চেপে সেখানে আসবেন তিনি। একই দিন আবার ওয়ার্নারের ভাইয়ের বিয়ে। খেলা শেষ করে সেখানে চলে যাবেন এ ব্যাটার।

বিগ ব্যাশে সিডনির হয়ে তিনটি ম্যাচ খেলার পরে ইন্টারন্যাশনাল টি-২০ খেলতে যাবেন ওয়ার্নার। সেখানে দুবাই ক্যাপিটালসের অধিনায়ক করা হয়েছে তাকে। ফেব্রুয়ারি মাসে আবার অস্ট্রেলিয়ার জার্সিতে দেখা যেতে পারে ওয়ার্নারকে।

Advertisement

আগামী ৯ থেকে ১৩ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজ রয়েছে অস্ট্রেলিয়ার। সেখানে সুযোগ পেতে পারেন ওয়ার্নার। জুন মাসে টি-২০ বিশ্বকাপ। সেই দলে অবশ্য ওয়ার্নারকে দেখা যাবে কি না তার কোনো নিশ্চয়তা নেই।

পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলার পর লাল বলের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ওয়ার্নার। সিডনিতে তৃতীয় টেস্টের আগেই ওয়ানডে থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!